ব্রেড কাটলেট
রেসিপি ও ছবিঃ তাহমিন তাম্মি আলম
উপকরণঃ পাউরুটি স্লাইস ৫ টুকরা
আলু (মাঝারি সাইজ, সিদ্ধ, চটকানো) ১ টি
কাঁচামরিচ মিহি কুচি ২ টি
ম্যাজিক মসলা (ম্যাগি স্বাদ) ১ প্যাকেট
চিলি ফ্লেক্স ১ চা চামচ
লবণ স্বাদমতো
ধনিয়া পাতা ১ টে চামচ
লেবুর রস ১ চা চামচ
ডিম ১ টি
কণর্ফ্লাওয়ার ১ টে চামচ
ব্রেড ক্রাম প্রয়োজনমতো
পুরের জন্যঃ মুরগী / গরুর গোসত ১/২ কাপ
পেঁয়াজ কিমা ১ কাপ
কাঁচামরিচ কুচি ১ টি
ক্যাপসিকাপ কিমা ৩ টে চামচ
সয়াসস ১ চা চামচ
আদা বাটা / রসুন বাটা ১ চা চামচ
লবণ সামান্য
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে পাউরুটির টুকরাগুলাকে ছোট ছোট টুকরা করে সিদ্ধ আলু, কাঁচামরিচ, ম্যাগি মসলা, চিলি ফ্লেক্স, লবণ, ধনিয়াপাতা, লেবুর রস, কর্ণফ্লাওয়ার আর ১ ডিমের কুসুমটা দিয়ে ভালো করে কঁচলিয়ে মাখতে হবে যেন সবকিছু মিশে যায়। এবার প্যানে ১ টে চামচ তেল দিয়ে পেঁয়াজ কিমা দিয়ে একটু নরম হয়ে আসলে কিমা, সয়াসস, আদা বাটা / রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে আসলে ক্যাপসিকাম আর সামান্য লবণ দিয়ে ১ মিনিট রেখে চুলা অফ করে দিন। এখন ব্রেডের মিশ্রণকে ৭-৮ টা ভাগ করে নিয়ে হাতের তালুতে নিয়ে গোল করে মাঝে মাংসের পুর দিয়ে ভালো করে চ্যাপ্টা করে ডিমের সাদায় ঢুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে ভেজে নিলেই রেডি মজাদার ক্রিস্পি ব্রেড কাটলেট।

