Homeউৎসববাটারফ্লাই ফনডেন্ট কেক

বাটারফ্লাই ফনডেন্ট কেক

বাটারফ্লাই ফনডেন্ট কেক

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ

ব্যাটারের উপকরণঃ ময়দা ২ কাপ
বেকিং সোডা ১ চা চামচ
লবণ ১ চা চামচ
মাখন ১/২ কাপ
চিনি ১ ও ১/২ কাপ
ডিম ৩টি
তেল ১ কাপ
সাদা ভিনেগার ১ চা চামচ
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
দুধ ১ কাপ
লাল ফুড কালার (প্রয়োজন মতো) ১ চা চামচ

ক্রিম বা ফ্রস্টিংয়ের উপকরণঃ ক্রিম চিজ ৫০০ গ্রাম
হুইপিং ক্রিম ৩০০ গ্রাম
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
চিনির গুঁড়া (স্বাদমতো কম-বেশি করা যাবে) ১ ও ১/২ কাপ

সাজানোর উপকরণঃ ফনডেন্ট প্রয়োজন মতো

তৈরি করার নিয়মঃ প্রথমে ওভেন ৩৫০° ফারেনহাইট (১৮০° সেলসিয়াস) তাপমাত্রায় প্রি-হিট করে নিন। কেকের প্যানে সামান্য ঘি বা তেল ব্রাশ করে প্রস্তুত রাখুন।

একটি বড় পাত্রে ময়দা, বেকিং সোডা এবং লবণ একসাথে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে মাখন ও চিনি বিটার দিয়ে ভালো করে বিট করুন। তারপর একটি একটি করে ডিম দিয়ে আবার বিট করুন। এতে তেল, ভিনেগার, ভ্যানিলা এসেন্স এবং দুধ দিয়ে মিশ্রণটি বিট করুন। মিশ্রণটি ক্রিমি হয়ে আসলে এতে শুকনো ময়দার মিশ্রণটি অল্প অল্প করে মিশাতে থাকুন। সবশেষে লাল রঙ মিশিয়ে নিন। মিশ্রণটি বেকিং প্যানে ঢেলে ৩০ মিনিট বেক করুন। কেকটি হয়েছে কি না নিশ্চিত করতে একটি টুথপিক দিয়ে পরীক্ষা করে দেখুন। কেক তৈরি হয়ে গেলে ১০ মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


ফ্রস্টিং বা ক্রিম তৈরিঃ পাত্রে চিনির গুঁড়া, ক্রিম চিজ ও ভ্যানিলা এসেন্স বিটার দিয়ে বিট করুন। আরেকটি আলাদা পাত্রে হুইপিং ক্রিম বিট করে ফোম তৈরি করুন। এরপর এই ফোমটি ক্রিম চিজের মিশ্রণের সাথে আলতোভাবে মিশিয়ে নিন। কেকটি ঠান্ডা হলে মাঝখান থেকে লম্বা ছুরি দিয়ে দুই ভাগ করে কেটে নিন। মাঝের অংশে পুরু করে ক্রিম লাগিয়ে ওপরের অংশটি বসিয়ে দিন। সম্পূর্ণ কেকটি ক্রিম দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। যাতে ক্রিম সেট হয়ে শক্ত হয়ে যায়। ক্রিম সেট হয়ে গেলে পুরো কেকটি ফনডেন্ট দিয়ে ঢেকে দিন। সবশেষে পছন্দ মতো কুকি কাটার ব্যবহার করে ফনডেন্ট থেকে প্রজাপতির আকৃতি কেটে নিন এবং কেকের ওপর সাজিয়ে নিন।

প্রয়োজনীয় টিপস

** ফনডেন্ট বা সুগার পেস্ট আগে থেকেই তৈরি করে রাখলে কেক সাজানোর কাজ অনেক সহজ হয়।

** প্রজাপতি ছাড়াও আপনার সৃজনশীলতা দিয়ে যেকোনো নকশায় কেকটি সাজাতে পারেন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular