কলা প্যানকেক

কলা প্যানকেক

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ ময়দা ১ কাপ
চিনি ১ টে চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
লবণ ১ চিমটি
ডিম (ফেটানো) ১টি
তরল দুধ ১ কাপ
সরিষা তেল ২ টে চামচ
পাকা কলা (ভালোভাবে চটকানো বা ম্যাশ করা) ২টি

তৈরি করার নিয়মঃ একটি বড় বাটিতে ময়দা, চিনি, বেকিং পাউডার ও লবণ একসাথে মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে ডিম, দুধ, সরিষা তেল এবং চটকানো কলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার শুকনো উপকরণের মিশ্রণটি কলার মিশ্রণের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে এবং মিশ্রণটি মসৃণ হয়। মাঝারি-উচ্চ আঁচে একটি ফ্রাইং প্যান গরম করুন। প্যানে সামান্য সরিষা তেল বা মাখন ব্রাশ করে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার ১/৪ কাপ পরিমাণ ব্যাটার প্যানে ছড়িয়ে দিন (প্যানকেকের গোল আকার দেওয়ার জন্য)। প্যানকেকের এক পাশ ফুলে উঠলে এবং বুদবুদ দেখা দিলে উল্টে দিন। দুই পাশ সোনালি বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে নিন। পরিবেশনের সময় ওপরে চাইলে সামান্য মধু, ম্যাপল সিরাপ বা পছন্দের ফল দিয়ে সাজিয়ে দিতে পারেন।

Previous articleবাটারফ্লাই ফনডেন্ট কেক
Next articleফলের পায়েস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here