ফ্রেঞ্চ প্রণ ব্রেড টোস্ট
রেসিপি ও ছবিঃ আমেনা আনার
উপকরণঃ পাউরুটি টুকরা ৫-৬ টি
ডিম ২ টি
চিংডি মাছের কিমা বা চিকেন কিমা ১ কাপ
পেঁয়াজ মিহি কুচি আধা কাপ
কাঁচামরিচ মিহি কুচি ২/৩ টি
ধনেপাতা মিহি কুচি ২ টে চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
লবণ স্বাদ মতো
চীজ ঝুরি বা গুঁড়া ১/২ টে চামচ
তেল ভাজার জন্য
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে পাউরুটির চারদিক কেটে নিন। তারপর পাত্রে পাউরুটি ছাডা সব উপকরণ নিয়ে ভালো হয়ে মিশিয়ে নিন । ওই মিশ্রণটি পাউরুটি দুই পাশে লাগিয়ে গরম ডুবো তেলে সোনালি রঙ করে ভেজে নিন। এখন পাউরুটিগুলো ত্রিকোণ করে কেটে সারভিং ডিশে সাজিয়ে পরিবেশ করুন।

