Home বিভিন্ন ধরণের খাবার ডিম-সুজির মোহনভোগ

ডিম-সুজির মোহনভোগ

ডিম-সুজির মোহনভোগ

রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন

উপকরণঃ ডিম ৬ টি
সুজি আধা কাপ
গাওয়া ঘি আধা কাপ
তরল দুধ আধা কাপ
কনডেন্সড মিল্ক ১ টিন
গুঁড়া দুধ ১ কাপ
চিনি (অতিরিক্ত মিষ্টি পছন্দ হলে, ঐচ্ছিক) স্বাদ অনুযায়ী
লবণ (সামান্য)১ চিমটি

সুবাস ও সাজানোর উপকরণঃ এলাচ গুঁড়া আধা চা চামচ
কিসমিস ১ মুঠো
মিক্সড বাদাম কুচি (কাজু, পেস্তা ও আমন্ড/কাঠবাদাম মিলিয়ে) আধা কাপ

তৈরি করার নিয়মঃ একটি বড় বাটিতে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিন। ফেটানো ডিমের সাথে তরল দুধ, সুজি, কনডেন্সড মিল্ক ও সামান্য লবণ দিয়ে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এবার একটি নন-স্টিক প্যানে ১-২ চা চামচ ঘি গরম করে কিসমিসগুলো হালকা বাদামী করে ভেজে তুলে রাখুন (আলাদা ভেজে রাখলে কিসমিসের স্বাদ ও সৌন্দর্য দুই-ই বৃদ্ধি পায়)।

প্যানে বাকি ঘিটুকু দিয়ে হালকা গরম করে নিন। গাওয়া ঘি গরম হলে তাতে আগে থেকে তৈরি করে রাখা ডিম-দুধ ও সুজির মিশ্রণটি ঢেলে দিন। চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে মিশ্রণটি কিছুটা শুকিয়ে ঘন হয়ে এলে এলাচ গুঁড়া, বাদাম কুচি ও গুঁড়া দুধ একে একে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

অনবরত নাড়তে থাকুন, যেন পাত্রের তলায় কোনোভাবেই ধরে না যায় (নাড়া থামালে তলায় পুড়ে হালুয়া বা মোহনভোগ তেতো হয়ে যেতে পারে)। বেশ কিছুক্ষণ নাড়ার পর মিশ্রণটি যখন আঠালো হয়ে ঘন হবে এবং প্যানের গা ছেড়ে দলা পাকিয়ে উঠে আসবে। তখন চুলা বন্ধ করে দিন।

আগে থেকে ঘি মাখিয়ে রাখা একটি সমতল ট্রো বা পাত্রে গরম মিশ্রণটি ঢেলে দিন এবং চামচ বা স্প্যাচুলা দিয়ে ওপরটা সমান করে দিন। ওপর থেকে ভেজে রাখা কিসমিস ও বাকি বাদাম কুচি ছড়িয়ে হালকা চেপে বসিয়ে দিন। গরম ভাব কমে এলে মিশ্রণটি কিছুটা ঠান্ডা ও সেট হতে দিন। এবার ছুরি দিয়ে বরফি, চৌকো বা আপনার পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন দারুণ সুস্বাদু ও রাজকীয় ডিম-সুজির মোহনভোগ।

Next articleফ্রেঞ্চ প্রণ ব্রেড টোস্ট
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here