পালং পনির
রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না
পনির তৈরির উপকরণঃ দুধ ২ লিটার
টকদই: ½ কেজি
লবণ: ½ চা চামচ
ছানা তৈরির নিয়মঃ প্রথমে পাত্রে দুধ বসিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে তাতে লবণ ও টকদই মিশিয়ে দিন। দুধ ফেটে গিয়ে সবুজ পানি বের হলে সাথে সাথে চুলা বন্ধ করে দিন। পাতলা সুতি কাপড়ে ছানা ছেঁকে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন (যাতে টক ভাবটা চলে যায়)। এরপর কাপড়ের পুটলি বেঁধে পানি ঝরতে দিন। পানি ঝরে গেলে পুটলিটি একটি সমতল স্থানে রেখে তার ওপর ভারি কিছু দিয়ে ১ ঘণ্টা চেপে রাখুন (অথবা পনির মেকিং ছাঁচ/ব্লক ব্যবহার করতে পারেন)। ১ ঘণ্টা পর পনির জমে শক্ত হলে পছন্দসই কিউব আকারে কেটে নিন।
পালং পনির রান্নার উপকরণঃ পালং শাক ২ আঁটি
পনির (কিউব) ১ কাপ
তেল/বাটার (মাখন) ¼ কাপ
টমেটো কুচি ২ টি
পেঁয়াজ কুচি ½ কাপ
আদা কুচি ১ টে চামচ
রসুন কুচি ১ টে চামচ
কাঁচামরিচ ৩ টি
হলুদ গুঁড়া ½ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
আস্ত ধনে ও জিরা ১ চা চামচ
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
আস্ত গরম মসলার উপকরণঃ এলাচ ৩টি
দারচিনি ১টি
তেজপাতা ১টি, লবঙ্গ ৩টি
হেভি ক্রিম ¼ কাপ
লবণ স্বাদমতো
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে পানি ফুটিয়ে ধুয়ে রাখা পালং শাক দিয়ে ৩-৪ মিনিট ভাপিয়ে নিন। (অবশ্যই ঢাকনা ছাড়া সেদ্ধ করবেন, তা না হলে শাকের সবুজ রঙ নষ্ট হয়ে যাবে।) ৪ মিনিট পর শাক গরম পানি থেকে তুলে সরাসরি বরফ-ঠাণ্ডা পানিতে রেখে দিন। এতে শাকের উজ্জ্বল সবুজ রঙ বজায় থাকবে। পানি ঝরিয়ে ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।
প্যানে ২ টে চামচ তেল গরম করে পেঁয়াজ ও আস্ত গরম মসলা (এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা) দিন। পেঁয়াজ নরম হয়ে এলে আদা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আস্ত ধনে ও জিরা দিয়ে দিন। টমেটো কুচি যোগ করে মসলা কষিয়ে নিন। রান্না শেষে হেভি ক্রিম মিশিয়ে সামান্য ঠান্ডা করে ব্লেন্ডারে মসলাগুলোর একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার রান্নার মূল হাঁড়িতে পালং শাকের পেস্ট ও তৈরি করা মসলার পেস্ট একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে ৬-৭ মিনিট রান্না করুন।
আরেকটি প্যানে বাটার গরম করে পনিরের কিউবগুলো হালকা করে ১ মিনিট ভেজে নিন (বাটার সহ ভেজে রাখা পনির শাকের হাঁড়িতে ঢেলে দিন)। ওপর থেকে গরম মসলা গুঁড়া ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং আরও ২ মিনিট দমে রেখে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদ ও অ্যারোমার পালং পনির।











