ধোকলা

ধোকলা

রেসিপি ও ছবিঃ সেলিনা মর্তুজা

উপকরণঃ বেসন ১ কাপ
পানি ১ কাপ
টক দই ১ টে চামচের
আদা বাটা পরিমাণ মতো
লবণ পরিমাণ মতো
মরিচ গুঁড়া পরিমাণ মতো
চিনি পরিমাণ মতো
হলুদ গুঁড়া পরিমাণ মতো
সাদা তেল পরিমাণ মতো
ফ্রুটস ইনো ১ চা চামচ
কারিপাতা পরিমাণ মতো
সর্ষে বাটা পরিমাণ মতো
নারকেল (কোরানো) পরিমাণ মতো

তৈরি করার নিয়মঃ প্রথমে বাটিতে বেসন, পানি নিয়ে ১-২ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর ভালো মতো ফেটে টক দই দিয়ে আবার ফেটুন। এবার মরিচ গুঁড়া, আদা বাটা, লবণ, হলুদ গুঁড়া ও সাদা তেল দিয়ে ফেটে নিন। চারকোনা কেকের মোল্ড নিয়ে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিন। এবার হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে পানিতে বলক উঠলে স্ট্যান্ড রাখুন। তারপর বেসনের ব্যাটারের সাথে ফ্রুটস ইনো মিশিয়ে কেকের পাত্রে ব্যাটার ঢেলে পানির উপর বসিয়ে ঢাকনা আটকিয়ে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


হয়ে এলে কাঠি ঢুকিয়ে দেখুন হয়েছে কিনা। যদি কাঠির সাথে ব্যাটার লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ চুলাতে রাখুন। হয়ে গেলে হাঁড়ি থেকে নামিয়ে ঠান্ডা করে আপনার পছন্দ মতো সাইটে কেটে নিন। সবশেষে প্যানে অল্প তেল, কারিপাতা, সর্ষে, মরিচ, অল্প চিনি দিয়ে কিছুটা পানি দিয়ে মিশিয়ে ধোকলার উপর ছড়িয়ে দিয়ে উপরে নারকেল কোরানো ছড়িয়ে পরিবেশন করুন।

Previous articleআম গাজরের লাড্ডু
Next articleবেবী রাইস ষ্টীম কাপ কেক
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here