Home উৎসব তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি

তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি

তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ মুরগি (১ কেজি) ১টি
টক দই ৪ টে চামচ
টমেটো সস ২ টে চামচ
কালো গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
চিনি গুঁড়া ১/২ চা চামচ
তন্দুরি মসলা ৪ চা চামচ
পাপ্রিকা গুঁড়া ১ চা চামচ
সরিষা গুঁড়া ১/২ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
সরিষার তেল ৩ টে চামচ
লেবুর রস ২ টে চামচ
লবণ পরিমাণ মতো

তৈরি করার নিয়মঃ প্রথমে মুরগি কেটে ভালো করে ধুয়ে ছুরি দিয়ে টুকরো করে নিন। টুকরাগুলোর গায়ে হালকা দাগ দিতে হবে। এবার লবণ, আদা বাটা, রসুন বাটা, টক দই, পাপ্রিকা গুঁড়া, তন্দুরি মসলা, সরিষা গুঁড়া, টমেটো সস, লেবুর রস ও লেবুর রস দিয়ে ১/২ ঘণ্টা মাখিয়ে রাখুন। এবার চুলায় কড়াই বসিয়ে সরিষা তেল দিয়ে গরম করুন। তারপর তেলের মধ্যে মুরগির টুকরাগুলো দিয়ে হালকা সোনালী করে ভেজে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার অন্য কড়াইতে সরিষা তেল দিয়ে গরম করে বাকি সব মসলা ও টক দই দিয়ে কষিয়ে নিয়ে মুরগি দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিন। সিদ্ধ হলে ঢাকনা তুলে নেড়ে দিয়ে পানি কমিয়ে আনতে হবে। এবার একটি তাওয়াতে অল্প সরিষা তেল মাখিয়ে এতে মুরগীর টুকরো বেশি আঁচে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে তন্দুরী চিকেন।

পুদিনা চাটনির উপকরণঃ পুদিনা পাতা পরিমাণ মত
সরিষা গুঁড়া ১ চা চামচ
রসুন ৪/৫ কোয়া
তেঁতুলের মাড় ১ টে চামচ
কাঁচামরিচ (ঝাল যে যেমন খেতে চান)
চিনি ১ চা চামচ
লবণ স্বাদ মত
বিট লবণ আধা চা চামচ

চাটিনি তৈরি করার নিয়মঃ পুদিনা পাতা ধুয়ে এর সাথে সব উপকরণ দিয়ে পাটায় অথবা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।

Previous articleচিকেন পপকর্ণ
Next articleআমড়া ও কচুরমুখীর টক
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here