Home উৎসব টক মিষ্টি দই

টক মিষ্টি দই

টক-মিষ্টি দই

রেসিপি ও ছবিঃ শিরিনা রহমান

উপকরণঃ দুধ (তরল) ১ কেজি
চিনি ২ কাপ
টক দই (বীজ দই হিসেবে ব্যবহারের জন্য) ½ কাপ

ক্যারামেলের উপকরণঃ চিনি ৪ চা চামচ
পানি বা দুধ (ক্যারামেল গলানোর জন্য) সামান্য


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে প্যানে দুধ দিয়ে চুলায় বসিয়ে জাল দিন। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর দুধে চিনি দিয়ে আরো ২টি বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। আরেকটি প্যানে ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়ে অল্প অল্প করে জাল দিন। চিনি গলিয়ে ব্রাউন কালার হলে একটু দুধ দিয়ে মিশিয়ে দিন। আরেকটি প্যানে ছাকনিতে টক দই রাখুন যাতে টক দই-এ থাকা পানি আলাদা হয়ে যায়। চিনি দুধে ক্যারামেলটি ঢেলে মিশিয়ে নিন।

এবার পানি ঝরানো টক দই ভালো করে ফেটিয়ে নিন। দুধটা কুসুম গরম থাকা অবস্থায় ক্যারামেল দুধ টক দইয়ের মধ্যে ঢেলে মিশিয়ে নিন। মাটির হাড়িতে দই বসাবেন। সেই মাটির হাড়িতে তরলটি ঢেলে দিন। তারপর ঢাকনা দিয়ে মুখটা ভালো ভাবে ঢেকে দিন। এই ভাবে ৪-৫ ঘন্ট রেখে দিতে হবে। ৪-৫ ঘন্ট পর তৈরি হয়ে যাবে মজাদার টক মিষ্টি দই।

Previous articleআপেলের চাটনি
Next articleগারলিক মাশরুম
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here