আপেলের চাটনি
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ আপেল / সবুজ আপেল (গ্র্যানি স্মিথ ও খোসা ছাড়িয়ে কুচি করে নেওয়া) ২ কাপ
পাঁচফোড়ন ১ চা চামচ
সরিষার তেল ৩ টে চামচ
শুকনো মরিচ কুচি ২ টে চামচ
লবণ স্বাদমতো
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
চিনি ৩ টে চামচ
দারুচিনি গুঁড়া ১/২ চা চামচ
লবঙ্গ ২/৩ টি
ভিনেগার ১/২ কাপ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে তলা ভারী পাত্রে বা নন সটীক পাত্রে সরিষার তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করুন। তারপর পাঁচফোড়ন এবং শুকনো মরিচ কুচি দিন এবং ভাজার সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এতে আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
এবার আপেলের টুকরো, লবণ, চিনি এবং বাকি মসলা দিয়ে নেড়ে ভিনেগার দিয়ে দিন এবং ঢেকে দিন যেন ভিনেগার এবং আপেল থেকে বের হওয়া পানিতে আপেলের টুকরোগুলো সিদ্ধ যাবে। আপেল এমন ভাবে সিদ্ধ করবেন যেন একবারেই গলে না যায় কিন্তু নরম হয়। ঢাকনা তুলে পানি শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
