জর্দা
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ বাসমতি চাল ১ কাপ
চিনি ১/২ কাপ
খাবার রঙ (৩টি আলাদা রঙ, প্রতি রঙ ১ টে চামচ পানিতে গুলিয়ে নেওয়া)
ঘি ২-৩ টে চামচ
কিসমিস ১ টে চামচ
এলাচ ২ টি
দারুচিনি ১ টুকরো
লবঙ্গ ২ টি
তেজপাতা ২ টি
কাঠবাদাম ও কাজু বাদাম ২ টে চামচ করে (কয়েকটি)
তৈরি করার নিয়মঃ প্রথমে চাল খুব ভালো করে ধুয়ে একটি বড় গভীর পাত্রে ৪-৫ কাপ (বা প্রয়োজন মতো) পানি দিয়ে মাঝারি আঁচে বসান। চাল প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। তবে খেয়াল রাখবেন যেন পুরোপুরি সেদ্ধ না হয়। চুলা থেকে নামানোর আগে ভাতের মধ্যে ১ টেবিল চামচ ঘি দিয়ে ২-৩ মিনিট অপেক্ষা করুন। এরপর একটি চালনির সাহায্যে ভাত ছেঁকে নিন এবং সাথে সাথে ঠান্ডা পানির নিচে ধরুন যাতে চালের প্রতিটি দানা আলাদা থাকে। চালের পানি ঝরিয়ে পুরোপুরি শুকিয়ে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
জর্দা রান্না করার নিয়মঃ একটি বড় প্যানে ঘি গরম করে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, কিসমিস, কাঠবাদাম ও কাজু বাদাম দিয়ে ১ মিনিট ভাজুন। সেদ্ধ করা চাল প্যানে দিয়ে দিন এবং সাবধানে নেড়ে চালের গায়ে ঘি মেখে নিন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং প্যান ঢেকে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিন। কম আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন এবং মাঝে মাঝে একটু নেড়ে দিন।
রঙ মেশানোর নিয়মঃ চালের মধ্যে ৩টি ছোট গর্ত বা ছিদ্র করুন এবং প্রতিটি গর্তে আলাদা আলাদা গুলিয়ে রাখা খাবার রঙ দিয়ে দিন। রঙ দেওয়ার পর আর নাড়বেন না। কিছুক্ষণ এভাবেই রেখে দিন। ভাত শুকিয়ে এলে সাবধানে ঢাকনা খুলে নাড়াচাড়া করুন যাতে অতিরিক্ত আর্দ্রতা চলে যায়। জর্দা তৈরি হয়ে গেলে একটি সুন্দর ডিশে তুলে নিন এবং ওপরে আপনার পছন্দের বাদাম বা ছোট মিষ্টি (বেবি জামুন) দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


