ইলিশ পোলাও
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ
ইলিশ কোরমার উপকরণঃ ইলিশ মাছ ৭-৮ টুকরো
পেঁয়াজ বাটা ১/২ কাপ
আদা বাটা ১ টে চামচ
টক দই ২ টে চামচ
নারকেলের দুধ বা তরল দুধ ১/২ কাপ
কাঁচা মরিচ কয়েকটা
লবণ স্বাদ মতো
তেল পরিমাণ মতো
পোলাওয়ের উপকরণঃ পোলাওয়ের চাল ৩ কাপ (৭৫০ গ্রাম)
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ১ টে চামচ
দারুচিনি, এলাচ ও তেজপাতা কয়েকটি
গরম পানি (সাড়ে চার কাপ) ৪.৫ কাপ
ঘি ও তেল প্রয়োজন মতো
কাঁচা মরিচ ৪-৫টি
লবণ স্বাদ মতো
পেঁয়াজ বেরেস্তা (সাজানোর জন্য)
তৈরি করার নিয়মঃ
ইলিশ কোরমা তৈরি করার নিয়মঃ প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে টক দই ২-৩ টে চামচ পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। যাতে কোনো দলা না থাকে। তারপর পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা ও আদা বাটা দিন। সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিন। এবার ফেটানো দই, মাছের টুকরো এবং লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে দিন। ঝোল শুকিয়ে এলে এতে নারকেলের দুধ বা সাধারণ দুধ যোগ করুন। ঝোল ঘন হয়ে এলে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট একদম কম আঁচে দমে রাখুন যতক্ষণ না তেল ওপরে উঠে আসে। আপনার ইলিশ কোরমা তৈরি। এবার ঝোল থেকে সাবধানে মাছের টুকরোগুলো তুলে একটি পাত্রে রাখুন। এই ঝোলটুকু পরে পোলাও তৈরিতে ব্যবহার করা হবে।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
পোলাও তৈরির নিয়মঃ একটি বড় পাত্রে ঘি ও তেল গরম করুন। এতে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি ও এলাচ দিন। পেঁয়াজ হালকা বাদামী হয়ে এলে আদা বাটা, লবণ এবং চাল দিয়ে খুব ভালো করে ভাজুন। চাল ভাজা হয়ে গেলে তুলে রাখা ইলিশ কোরমার ঝোলটুকু এতে দিয়ে দিন এবং ভালো করে মেশান। এটি প্রতিটি চালের দানায় ইলিশের ফ্লেভার ছড়িয়ে দেবে। এবার ৪.৫ কাপ গরম পানি দিয়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে রান্না করুন। পানি শুকিয়ে এলে কাঁচা মরিচ দিয়ে আঁচ কমিয়ে দিন।
সাজানো ও দমে রাখার নিয়মঃ পোলাও তৈরি হয়ে গেলে তুলে রাখা মাছের টুকরোগুলো পোলাওয়ের ওপরে সাজিয়ে দিন। ঢাকনা বন্ধ করে খুব কম আঁচে কিছুক্ষণ দমে রাখুন। পরিবেশনের সময় একটি বড় ডিশে পোলাও এবং মাছ স্তরে স্তরে সাজিয়ে নিন। প্রথমে কিছু পোলাও নিয়ে তার ওপর মাছের টুকরো দিন। আবার পোলাও দিয়ে ঢেকে দিন। ওপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে সাজিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ইলিশ পোলাও। গরম গরম পরিবেশন করুন এবং উপভোগ করুন।


