চিকেন বিরিয়ানি
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ মুরগির মাংস ১ ½ কেজি
বাসমতি বা পোলাওয়ের চাল ১ কেজি
সয়াবিন তেল (এক-চতুর্থাংশ কাপ, মাংস রান্নার জন্য) ¼ কাপ
সরিষার তেল (এক-চতুর্থাংশ কাপ, চাল কষানোর জন্য) ¼ কাপ
গাওয়া ঘি ২ টে চামচ
পানি (ফুটন্ত গরম, প্রয়োজন অনুযায়ী চালের পরিমাণের দ্বিগুণ অপেক্ষা সামান্য কম) ১৫ কাপ
লবণ স্বাদমতো
মাংস মেরিনেট ও কারির মসলাপাতির উপকরণঃ পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ টে চামচ
বিরিয়ানির মসলা ৩ টে চামচ
টক দই ৪ টে চামচ
মরিচ গুঁড়া ১ ½ টে চামচ
পুদিনা পাতা বাটা ½ টে চামচ
ধনেপাতা বাটা ১ টে চামচ
কাঁচামরিচ বাটা ১ টে চামচ
চাল ফোঁড়নের উপকরণঃ এলাচ ৩ টি
দারুচিনি ১ টি
কাঁচামরিচ (আস্ত) কয়েকটি
রান্না করার নিয়মঃ প্রথমে চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন (বাসমতি চাল হলে ৪০ মিনিট এবং পোলাওয়ের চাল হলে ২০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে নিন)। তারপর কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। তাতে আদা বাটা, রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। টক দই, টমেটো, বিরিয়ানির মসলা, শুকনা মরিচ গুঁড়া ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে থাকুন। মসলা কষে তেল ভেসে উঠলে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিন। মাংস ভালোভাবে কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। ঝোল শুকিয়ে ভুনা ভুনা হয়ে মাংস সেদ্ধ এলে নামানোর আগে ধনেপাতা বাটা, পুদিনা পাতা বাটা ও কাঁচামরিচ বাটা মিশিয়ে চুলা বন্ধ করে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
একটি বড় বিরিয়ানির হাঁড়িতে সরিষার তেল গরম করে এলাচ ও দারুচিনি ফোড়ন দিন। পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে মাঝারি আঁচে ৭–৮ মিনিট নেড়ে নেড়ে কষাতে থাকুন। চাল সুন্দর ভাজা ভাজা ও ঝরঝরে হয়ে সুন্দর সুবাস বের হলে আগে থেকে গরম করে রাখা ফুটন্ত পানি ও স্বাদমতো লবণ দিয়ে দিন।
পানি ফুটে ওঠার পর প্রায় ১০ মিনিট অপেক্ষা করুন। চাল যখন প্রায় ৮০ ভাগ সেদ্ধ হয়ে আসবে। তখন আগে থেকে রান্না করে রাখা মাংসের ভুনা ও কয়েকটি আস্ত কাঁচামরিচ চালের সাথে আলতো হাতে মিশিয়ে দিন (সাবধানে মেশাতে হবে যেন চালের দানা ভেঙে না যায়)। হাঁড়ির মুখ ভালো করে আটকে ঢাকনা দিয়ে মাঝারি-কম আঁচে প্রায় ২৫ মিনিট ঢেকে রান্না করুন বা দমে রাখুন। নামানোর ঠিক আগে উপর দিয়ে ২ টে চামচ খাঁটি গাওয়া ঘি ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল ধোঁয়া ওঠা চমৎকার চিকেন বিরিয়ানি।














