Homeউৎসবচিকেন পপকর্ণ

চিকেন পপকর্ণ

চিকেন পপকর্ণ

রেসিপি ও ছবিঃ পারভিন আকতার

উপকরণঃ চিকেন ব্রেস্ট (মুরগি ১ টা) বুকের গোসত
ময়দা ২ কাপ
রসুন গুঁড়া হাফ চা চামুচ
পাপরিকা পাউডার ১ চা চামুচ
গোল মরিচ গুঁড়া হাফ চা চামুচ
লবণ স্বাদমত
বেকিং পাউডার হাফ চা চামুচ
ডিম ১ টি
বাটার মিল্ক ১ টে চামুচ (তরল দুধে ১ টে চামুচ কয়েক ফোটা লেবুর রস দিলে হয়ে যাবে বাটার মিল্ক)
তেল (ভাজার জন্য) পরিমাণমত

রান্না করার নিয়মঃ প্রথমে মুরগি বুকের গোসত কিউব করে কেটে ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে পানি শুকিয়ে নিন। এবার বাটিতে তেল, ডিম আর বাটার মিল্ক বাদে সব শুকনা উপকরণগুলো ভালো মিশিয়ে নিন। আরেকটা বাটিতে ডিম আর বাটার মিল্ক এক সাথে একটু লবণ দিয়ে ফেটে নিন। এবার প্রথমে চিকেন ময়দায় গড়িয়ে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিন। আবার ময়দায় গড়িয়ে নিয়ে গরম ডুবো তেলে দিয়ে ওলট পালট করে মচমচে করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular