চিকেন টাকোস
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ
টাকো শেলের উপকরণঃ ময়দা ২ কাপ
ভুট্টার আটা বা কর্ণফ্লাওয়ার ৩ টে চামচ
ডিম ১ টি
লবণ (আধা চা চামচ) ½ চা চামচ
পানি (ডো তৈরির জন্য) পরিমাণমতো
তেল (ডুবোতেলে ভাজার জন্য) পরিমাপমতো
চিকেন পুরের উপকরণঃ চিকেন ব্রেস্ট (ছোট ও লম্বা করে কাটা, মুরগির বুকের মাংস) ৪০০ গ্রাম
সয়া সস ১ টে চামচ
ওয়েস্টার সস ১ টে চামচ
টমেটো কেচাপ ১ টে চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া ½ চা চামচ
পাপরিকা পাউডার ১ চিমটি
ক্যাপসিকাম (বিভিন্ন রঙের, লম্বাটে কাটা) ১ কাপ
অলিব অয়েল বা ভেজিটেবল অয়েল ১ টে চামচ
লবণ স্বাদমতো
ফিলিং ও ড্রেসিংয়ের উপকরণঃ মেয়নিজ বা গার্লিক মেয়নিজ ১ কাপ
লেটুস পাতা (কুচানো) ২ টি
কাঁচামরিচ কুচি (স্বাদ অনুযায়ী) ৪–৫ টি
কিসান চিজ বা স্লাইস চিজ (গ্রেট করা) ৩–৪ টি
তৈরি করার নিয়মঃ একটি পাত্রে ময়দা, ভুট্টার আটা বা কর্ণফ্লাওয়ার, লবণ ও ডিম একসাথে ভালো করে মাখিয়ে নিন। তারপর অল্প অল্প পানি যোগ করে খুব বেশি শক্ত বা একদম নরম নয়। এমন একটি মসৃণ ডো তৈরি করুন। একটি ভেজা কিচেন টাওয়েল দিয়ে ডো ৩০ মিনিট ঢেকে রাখুন। ৩০ মিনিট পর ডো থেকে ২০ টি ছোট ছোট লেচি কেটে নিন। কর্ণফ্লাওয়ার ছিটিয়ে প্রতিটি লেচি দিয়ে প্রায় ৫ ইঞ্চি মাপে গোল রুটি বেলে নিন। ভাজার সময় রুটি যেন ফুলে না ওঠে। সেজন্য একটি কাটা চামচ দিয়ে রুটির ভেতরের অংশে ছোট ছোট ছিদ্র করে নিন। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে বেলে রাখা রুটি তেলের মধ্যে দিন। রুটির রঙ হালকা পরিবর্তন হতে শুরু করলেই তুলে নিন। সাথে সাথে একটি কিচেন টাওয়েল বা কাপড়ের সাহায্যে রুটিটিকে বেলনার ওপর রেখে বা মাঝখান থেকে ইউ (U) আকৃতিতে মুড়িয়ে অর্ধচন্দ্রাকার ভাজ দিন। যাতে টাকো শেলের শেপ তৈরি হয়। সাবধানে শেলগুলো ডুবোতেলে মচমচে ও সোনালী করে ভেজে তুলে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
কেটে রাখা মুরগির মাংস আদা বাটা, রসুন বাটা ও সয়া সস দিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। প্যানে অলিভ অয়েল বা ভেজিটেবল অয়েল গরম করে মেরিনেট করা মাংস দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি-উচ্চ রেখে নেড়ে নেড়ে মাংস কষান। এতে ওয়েস্টার সস, টমেটো কেচাপ, পাপরিকা ও গোলমরিচ গুঁড়া যোগ করুন। স্বাদ পরখ করে প্রয়োজন হলে সামান্য লবণ দিন। প্রায় ১০ মিনিট মাংস ভালোভাবে ভেজে কষানো হয়ে এলে এতে লম্বা করে কাটা ক্যাপসিকাম দিয়ে আরও ২–৩ মিনিট নেড়ে চুলা থেকে নামিয়ে নিন।
ভাজা টাকো শেলগুলো হাতে নিয়ে প্রথমে ভেতরের অংশে ½ চা চামচ মেয়নিজ ছড়িয়ে দিন। তার ওপর রান্না করা গরম চিকেন ও ক্যাপসিকামের পুর দিন। ওপর থেকে লেটুস কুচি, কাঁচামরিচ কুচি এবং গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। সবশেষে ওপরে আরও সামান্য মেয়নিজ বা গার্লিক মেয়নিজ সস ড্রেসিং করে দিন। কইভাবে সবগুলো টাকো শেল ফিলিং করে নিন। তৈরি হয়ে গেল ক্রাঞ্চি ও সুস্বাদু চিকেন টাকোস।















