চিকেন কাবাব
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ চিকেন ব্রেস্ট টুকরা (কিউব করে কেটে নেওয়া) ৫০০ গ্রাম
তান্দুরী মাসালা ২ টে চামচ
মরিচ গুঁড়া (কাশ্মীরি) ১ টে চামচ
পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
রসুন (ভাজা) ২ টে চামচ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
লেবুর রস ১ টে চামচ
টক দই (ঘন) ২ টে চামচ
জিরা গুঁড়া (ভাজা) ২ চা চামচ
ধনিয়া গুঁড়া ২ চা চামচ
লবণ স্বাদ মতো
চিনি সামান্য
অলিভ অয়েল ১ টে চামচ
শাসলিক স্টিক শাসলিক
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডার চিকেন বাদে বাকি সব উপকরণ নিয়ে ব্লেন্ড করে নিন। তারপর মিশ্রণটি চিকেন টুকরাগুলোতে ভালোভাবে মেখে নিয়ে ২/৩ ঘন্টার জন্য ম্যারিনেট করুন।
এবার শাসলিক স্টিকে চিকেন টুকরাগুলোতে গেঁথে নিয়ে ৩৭৫ ডিগ্রী ফারেনহাইটে প্রি হিটেড ওভেনে ১৫ মিনিট বেক করে তারপর হাই হিটে আরও ৭-৮ মিনিট ব্রয়েল করে নিলেই অথবা চুলায় গ্রিল প্যানে ভেজে নিলেই তৈরি মজাদার চিকেন কাবাব।
