Homeউৎসবভেড়ার মাংসের কোর্মা

ভেড়ার মাংসের কোর্মা

ভেড়ার মাংসের কোর্মা

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ ভেড়ার মাংস ১ কেজি
নারিকেল বাটা ১ কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১/২ টে চামচ
লবণ স্বাদ মতো
চিনি ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ
কিশমিশ ১/২ কাপ
কাজু বাদাম ১/২ কাপ
কাঠ বাদাম ১০/১২ টা
কাঁচা মরিচ ২ টি
পেঁয়াজ বাটা ১/২ কাপ
ঘি ২ টে চামচ
বেরেস্তা বা ভাজা পেঁয়াজ- ১ টে চামচ
তেজপাতা ১ টি
এলাচ, দারচিনি (করে) ১ টি
টক দই ১/২ কাপ
দুধ ১/২ কাপ

** সব ধরনের বাদাম ও কিশমিশ সব একসাথে ১/২ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখুন।

রান্না করার নিয়মঃ প্রথমে ভেড়ার মাংস সামান্য ভিনেগার এবং লবণ দেওয়া পানিতে ভালোভাবে ডুবিয়ে রেখে ১/২ ঘন্টা পর খুব ভালোভাবে ধুয়ে নিন। এতে করে গন্ধ থাকে না এবং সিদ্ধ হয় খুব জলদি। অন্যদিকে টক দই, সব ধরনের বাদাম, কাঁচা মরিচ, কিশমিশ, পেঁয়াজ বাটা একত্রে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার পাত্রে ঘি দিয়ে তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিন। এবং গরম হলে ব্লেন্ড করা মিশ্রণ দিয়ে দিন। সাথে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া এবং নারিকেল বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিন যেন কাঁচা গন্ধ না থাকে। এতে দুধ দিয়ে একটি বলক আসলে মাংস দিয়ে দিন। মাংস সিদ্ধ হবার জন্য ঢেকে দিন। দরকার হলে সামান্য পানি দিয়ে দিন। পেঁয়াজ বেরেস্তা এবং চিনি যোগ করে দিন। ঢেকে দিয়ে ১০ মিনিট রাখুন এবং চুলার আঁচ হালকা থেকে মাঝারি করে দিন। এভাবে করলে মাংসর সাথে সব ফ্লেভার খুব সুন্দর ভাবে মিশবে। ১০ মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন পোলাও বা পরোটার সাথে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular