গান্ধারী পাতায় ইলিশ ঝুরা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ ৪ টুকরা
গান্ধারী পাতা (আধা কাপ, মোটা কুচি করে কাটা) ½ কাপ
পেঁয়াজ কুচি (বড় সাইজ) ২ টি
শুকনা মরিচ ২ টি
সরিষার তেল ৩ টে চামচ
লবণ স্বাদমতো
মসলাপাতির উপকরণঃ আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ½ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
জিরা গুঁড়া (এক-চতুর্থাংশ চা চামচ) ¼ চা চামচ
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ধুয়ে পরিষ্কার করে আদা বাটা, রসুন বাটা ও সামান্য হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। প্যানে সামান্য সরিষার তেল দিয়ে হালকা আঁচে মাছগুলো ভেজে তুলে নিন। মাছ ঠান্ডা হলে সাবধানে মাছের বড় ও মোটা কাঁটাগুলো বেছে আলাদা করে রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
কড়াইতে বাকি ৩ টে চামচ তেল গরম করে শুকনা মরিচ মচমচে করে ভেজে নিন। ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে হালকা বাদামী করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে আগে থেকে বেছে রাখা ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে নেড়ে দিন। একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিন।
মাছ ও মসলা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে মোটা কুচি করে রাখা গান্ধারী পাতা দিয়ে দিন। মাঝারি-কম আঁচে অনবরত নেড়েচেড়ে প্রায় ৫ মিনিট রান্না করুন যেন পাতার সবুজ ভাব ও সুবাস বজায় থাকে। পাতা সেদ্ধ হয়ে মাছের সাথে সুন্দরভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী সুস্বাদু গান্ধারী পাতায় ইলিশ ঝুরা।














