চিকেন কাটলেট

চিকেন কাটলেট

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ মুরগি (হাড়ছাড়া ও ছোট কিউব) ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ৩,৪ টা
আসা পেস্ট ১ টে চামচ
রসুন পেস্ট ১ টে চামচ
সয়াসস ১ টে চামচ
কাঁচা মরিচ ৪টা
ধনে পাতা কুচি ২ টে চামচ
লবণ ১ চা চামচ
সাদা গোল মরিচ গুঁড়া ১/২ চামচ
পাউরুটি (টুকরা) ৩টা
ব্রেড ক্রাম ১ কাপ
ডিম ১ টা
তেল ভাজার জন্য


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডারে মুরগি, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি নিয়ে ব্লেন্ড করুন। আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন। তারপর পাউরুটি নিয়ে তার চারপাশ কেটে নিয়ে সাদা অংশ পানিতে ভিজিয়ে পানি চিপে মুরগির সাথে রাখুন। তারপর লবণ,গোল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন। ৩ কোনা করে চপ আকারে বানিয়ে নিন।

এবার পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে পানি দিয়ে চপগুলোকে ৫-৭ মিনিট ভাপে দিন। এর মধ্যে ডিম ফেটেয়ে নিন। ৫-৭ মিনিট পর চপগুলা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হওয়ার পর ফেটেয়ে নেওয়া ডিমে চুবিয়ে ও ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে নিন। এভাবে সকল চপগুলো ডিম ও ব্রেড ক্রামে গরিয়ে ৫ মিনিট ডিপ ফ্রিজে রাখুন। ৫ মিনিট পর বের করে ডুবো তেলে লাল করে ভেজে টিসু পেপারের উপর রাখুন। এতে অতিরিক্ত তেল চলে যাবে। সব শেষে গরম গরম চিকেন কাটলেট পরিবেশন করুন।

Previous articleতালের লাড্ডু বা তালের বরফি
Next articleমেজবানি গরুর মাংস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here