Home উৎসব কলা ও নারিকেলের কেক

কলা ও নারিকেলের কেক

কলা ও নারিকেলের কেক

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ ময়দা ২ কাপ
বেকিং সোডা ৩/৪ চা চামচ
লবণ আধা চা চামচ
চিনি ১ কাপ
মাখন ১/৪ কাপ (নরম করা)
ডিম ২টি (বড়)
পাকা কলা (প্রায় ১.৫ কাপ ও চটকানো) ৩টি
টক দই (প্লেইন বা ফ্লেভারড) ১/৪ কাপ
ভ্যানিলা এসেন্স আধা চা চামচ
নারিকেল কুচি ১/২ কাপ
রম সামান্য

গ্লেজ তৈরির উপকরণঃ গুঁড়া চিনি প্রয়োজন মতো
ফলের রস (ঘন পেস্ট তৈরির জন্য) প্রয়োজনমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে ওভেন ৩৫০° ফারেনহাইট (প্রায় ১৮০° সেলসিয়াস) তাপমাত্রায় প্রি-হিট করে নিন। ৯x৫ ইঞ্চি সাইজের একটি লোফ প্যানে সামান্য কুকিং স্প্রে বা তেল লাগিয়ে প্রস্তুত রাখুন। একটি পাত্রে ময়দা, বেকিং সোডা এবং লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন (একটি হ্যান্ড উইস্ক বা চামচ দিয়ে নেড়ে নিতে পারেন)। একটি বড় বাটিতে চিনি ও মাখন নিয়ে মাঝারি গতিতে বিট করুন। যতক্ষণ না মিশ্রণটি ভালোভাবে মিশে যায়।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার একটি করে ডিম যোগ করুন এবং প্রতিটি ডিম দেওয়ার পর ভালো ভাবে বিট করে নিন।তারপর এতে চটকানো কলা, দই, ভ্যানিলা এসেন্স এবং রম (যদি ব্যবহার করেন) মিশিয়ে নিন। এখন শুকনো ময়দার মিশ্রণটি অল্প অল্প করে এই ভেজা মিশ্রণের সাথে মেশান। খেয়াল রাখবেন, খুব বেশি বিট করবেন না। শুধু মিশ্রণটি আর্দ্র হওয়া পর্যন্ত বিট করলেই হবে। সবশেষে আধা কাপ নারিকেল কুচি আলতো করে মিশিয়ে দিন। ব্যাটারটি প্রস্তুত রাখা বেকিং প্যানে ঢেলে দিন এবং ওপরে ১ টেবিল চামচ নারিকেল কুচি ছিটিয়ে দিন।

৩৫০° তাপমাত্রায় ১ ঘণ্টা বা কেকের ভেতরে কাঠি ঢুকিয়ে পরীক্ষা করুন (কাঠি পরিষ্কার বের হলে বুঝবেন কেক হয়ে গেছে) যতক্ষণ না কেকটি বেক হয়। ওভেন থেকে বের করে ১০ মিনিট প্যানেই ঠান্ডা হতে দিন। এরপর প্যান থেকে বের করে তারের র‍্যাকে রাখুন। একটি ছোট পাত্রে গুঁড়ো চিনি ও ফলের রস মিশিয়ে সিরা বা গ্লেজ তৈরি করুন। কেকটি হালকা গরম থাকা অবস্থায়ই এই সিরাটি ওপর দিয়ে ছড়িয়ে দিন। পুরোপুরি ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার এই কলা ও নারিকেলের কেক।

Previous articleজিলাপি
Next articleশিমের বিচি দিয়ে আইড় মাছের ঝোল
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here