Home উৎসব এগ বিরিয়ানি

এগ বিরিয়ানি

এগ বিরিয়ানি

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ পোলাওয়ের চাল ২ কাপ
ডিম (সেদ্ধ করা) ৬ টি
পানি (ফুটন্ত গরম) ৩ কাপ
গাওয়া ঘি ও সরিষার তেল (আধা কাপ, একসাথে মেশানো) ½ কাপ
লবণ পরিমাণমতো

ডিম কষানোর মসলাপাতির উপকরণঃ পেঁয়াজ কুচি (অর্ধেক ডিমের জন্য ও অর্ধেক চালের জন্য) ১ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
হলুদ গুঁড়া (ঐচ্ছিক) সামান্য
কাঁচামরিচ (মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত) ১০ টি

বিরিয়ানির চাল ও ফোঁড়নের উপকরণঃ তেজপাতা ১ টি
লবঙ্গ ৪ টি
এলাচ ও দারচিনি পরিমাণমতো
কিসমিস পরিমাণমতো
বিরিয়ানি মসলা ১ চা চামচ

সাজানো ও পরিবেশনের উপকরণঃ ধনেপাতা কুচি পরিমাণমতো
পুদিনা পাতা পরিমাণমতো

রান্না করার নিয়মঃ প্রথমে সেদ্ধ ডিমগুলোতে সামান্য হলুদ গুঁড়া ও লবণ মাখিয়ে কড়াইতে সরিষার তেল গরম করে হালকা ভেজে তুলে নিন। কড়াইতে আরেকটু সরিষার তেল গরম করে কাটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে ভাজতে থাকুন। সাথে কিছুটা এলাচ ও দারচিনি দিন। পেঁয়াজ লালচে হয়ে এলে একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া ও পরিমাণমতো লবণ যোগ করুন। মসলা লালচে না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন এবং সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। মসলা কষে এলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। ঝোল মাখামাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার একটি বড় বিরিয়ানির হাঁড়িতে সরিষার তেল ও গাওয়া ঘি গরম করে বাকি অর্ধেক পেঁয়াজ কুচি দিন। সাথে তেজপাতা, লবঙ্গ, বাকি এলাচ, দারচিনি ও কিসমিস দিয়ে নেড়ে নিন। ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল হাঁড়িতে দিয়ে মিনিট খানেক ভালোভাবে ভাজুন এবং স্বাদমতো লবণ দিন। চাল থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হলে ৩ কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিন।

পানির সাথে সাথে আগে থেকে তৈরি করে রাখা ডিমের কারি ও ১ চা চামচ বিরিয়ানি মসলা হাঁড়িতে দিয়ে দিন। হালকা হাতে সব উপকরণ একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। চাল আধা সেদ্ধ হয়ে পানির ওপরে ভেসে উঠলে চুলার জ্বাল একদম কমিয়ে দিন। হাঁড়ির ঢাকনা ভালো করে আটকে দমে রেখে দিন বিরিয়ানি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। বিরিয়ানি সুন্দর ঝরঝরে হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। ওপরে তাজা ধনেপাতা কুচি ও পুদিনা পাতা ছিটিয়ে গরম-গরম শাহি এগ বিরিয়ানি পরিবেশন করুন।

Previous articleচিলি চিকেন
Next articleছানার কালোজাম
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here