চিলি চিকেন
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ
চিকেন ও মারিনেশনের উপকরণঃ মুরগির মাংস (ছোট বা মাঝারি সাইজের টুকরা) ২ কাপ
ডিম ১ টি
লেবুর রস ১ টে চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
আদা বাটা (আধা চা চামচ) ½ চা চামচ
রসুন বাটা (আধা চা চামচ) ½ চা চামচ
সয়া সস ৩ টে চামচ
থাই চিলি সস (অর্ধেক মারিনেশনে ও অর্ধেক রান্নায় ব্যবহারের জন্য) ১ কাপ
কর্ণফ্লাওয়ার ৩ টে চামচ
লবণ স্বাদমতো
সবজি ও গ্রেভির উপকরণঃ ক্যাপসিকাম (স্লাইস করে কাটা) ১ কাপ
পেঁয়াজ (কিউব করে কাটা) ২ কাপ
কাঁচামরিচ ৪–৫ টি
কর্ণফ্লাওয়ার অতিরিক্ত (পানিতে গোলানোর জন্য) ১ টে চামচ
সরিষার তেল (ভাজা ও রান্নার জন্য) পরিমাণমতো
রান্না করার নিয়মঃ প্রথমে মুরগির মাংসের টুকরাগুলোর সাথে লেবুর রস, গোলমরিচ গুঁড়া, ডিম, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, অর্ধেক পরিমাণ থাই চিলি সস ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। ১ ঘণ্টা পর মেরিনেট করা মাংসে ৩ টে চামচ কর্ণফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে কর্ণফ্লাওয়ার মাখানো মাংসের টুকরাগুলো মাঝারি আঁচে সুন্দর বাদামী করে ভেজে তুলে রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
ওই প্যানে পরিমাপমতো সরিষার তেল গরম করে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে ১–২ মিনিট হালকা ভেজে নিন। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে তাতে ভেজে রাখা মাংস এবং বাকি থাই চিলি সসসহ অন্য মসলা দিয়ে দিন। মাঝারি আঁচে অনবরত নেড়ে নেড়ে মাংস মসলার সাথে ভালোভাবে কষিয়ে রান্না করুন।
মাংস কষানো হয়ে সেদ্ধ এলে তাতে স্লাইস করা ক্যাপসিকাম ও কাঁচামরিচ দিয়ে দিন। অন্য একটি পাত্রে ১ টে চামচ কর্ণফ্লাওয়ার সামান্য ঠান্ডা পানিতে ভালো করে গুলিয়ে নিন। এবার গুলে রাখা কর্ণফ্লাওয়ার কড়াইয়ে মাংশের মিশ্রণে ঢেলে দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। মাঝারি-কম আঁচে প্রায় ৫ মিনিট রান্না করুন। গ্রেভি বা ঝোল ঘন ও চকচকে হয়ে এলে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের সুস্বাদু থাই চিলি চিকেন।














