আচারি মেথি গোস্ত
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ গরুর মাংস ১ কেজি
পিঁয়াজ কুচি ১ কাপ
মেথি আস্ত ১ টে চামচ
মরিচ গুঁড়া ২ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
গরম মসলা (এলাচ ৩ টা, ৩টা নং,২” দুই টুকরা দারুচিনি)
তেজপাতা ১টা
তেল ১/২ কাপ
যে কোন টক আঁচার ১ টুকরা
পানি পরিমাপ মতো
লবণ স্বাদ মতো
রান্না করার নিয়মঃ প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর কড়াই-এ তেল দিয়ে গরম হলে মেথির ফোড়ন দিয়ে ফুটতে শুরু করলে পিঁয়াজ দিন। পিঁয়াজ নরম হয়ে এলে একে একে সব মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। প্রয়োজনে হালকা পানি দিতে হবে। মসলা ভালো ভাবে কষানো হয়ে এলে মাংস দিয়ে ভালো করে নাড়ুন এবং কষাতে থাকুন। গরুর মাংস যত বেশি কষানো হবে তত স্বাদ বাড়বে। ভালো ভাবে কষানো হয়ে এলে ২ কাপ মত পানি দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে লবণ দেখে নিতে হবে ও উপরে আঁচারের টুকরা দিয়ে আর ও ৫ মিনিট রেখে দিন। সব ঠিক থাকলে পরিবেশন পাত্রে ঢেলে উপরে পিঁয়াজ ভাজা ছড়িয়ে পরিবেশন করুন।

