আচারি বিফ কারি
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ গরুর গোশত ১ কেজি
পেঁয়াজ বাটা ৩টি
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ২ চা চামচ
আস্ত রসুনের কোঁয়া ৫-৬টি
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
লাল মরিচ গুঁড়া ২ চা চামচ
শুকনো মরিচ (মাঝখান থেকে ফালি করা) ৪-৬টি
যেকোনো আমের আচার ১/২ কাপ
আচারি মসলা ১/২ টে চামচ
সরিষার তেল পরিমাণ মতো
লবণ স্বাদ মতো
আচারি মসলা তৈরির নিয়মঃ আচারি মসলা তৈরির জন্য নিচের উপকরণগুলো একসাথে নিয়ে আধা-গুঁড়া করে নিতে হবে। জিরা ছাড়া অন্য কিছু টেলে নেওয়ার প্রয়োজন নেই।
আস্ত জিরা ১ টে চামচ
আস্ত ধনে ১ টে চামচ
পাঁচফোড়ন ১ চা চামচ
কালোজিরা ১/২ চা চামচ
মৌরি ১/২ চা চামচ
মেথি ১/২ চা চামচ
সরিষা দানা ১/২ চা চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে গরুর গোশতের সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ভালো করে মিশিয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে মশলা মাখানো গোশত দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি-লো রেখে ঢাকনা দিয়ে রান্না করুন। গোশত থেকে যে পানি বের হবে। তাতেই এটি সেদ্ধ হবে।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
প্রায় ৪০ মিনিট পর গোশত যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে। তখন হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে দিন (রান্নার উজ্জ্বল সোনালি রঙ বজায় রাখার জন্য এটি পরে দেওয়া হয়)। যদি দেখেন পানি শুকিয়ে নিচে লেগে যাচ্ছে। তবে সামান্য পানি ও লবণ যোগ করতে পারেন। এরপর আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা বন্ধ করে ২০-৩০ মিনিট বা গোশত নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
গোশত পুরোপুরি সেদ্ধ হয়ে এলে এতে আস্ত রসুনের কোঁয়া, আমের আঁচার, ১/২ টে চামচ আচারি মসলা, সরিষার তেল এবং শুকনো মরিচের ফালিগুলো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে একদম লো আঁচে আরও ১০-১৫ মিনিট দমে রাখুন। তেল ওপরে উঠে এলে নামিয়ে ফেলুন। আপনার পছন্দ মতো সাদা ভাত, বিরিয়ানি কিংবা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার আচারি বিফ কারি।

