Homeবিভিন্ন ধরণের খাবারসার্ডিন মাছের ভর্তা

সার্ডিন মাছের ভর্তা

সার্ডিন মাছের ভর্তা

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ সার্ডিন মাছ ১ ক্যান
পেঁয়াজ কুচি ১/২ কাপ
রসুন ১ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
ধনে গুঁড়া ১/২ চা চামচ
কারি পাউডার ১/২ চা চামচ
পুদিনা পাতা ১/২ কাপ
কাঁচা মরিচ ১০টি (স্বাদ অনুযায়ী কম-বেশি করতে পারেন)
লবণ স্বাদ মতো
তেল ২-৩ টে চামচ
ধনেপাতা কুচি ও লেবুর রস সামান্য (ঐচ্ছিক)

তৈরি করার নিয়মঃ প্রথমে বড় কড়াইতে মাঝারি আঁচে ২ টে চামচ তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর এতে রসুন এবং বাকি সব শুকনো মসলা (মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কারি পাউডার) দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়। সেজন্য সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে ক্যান থেকে সার্ডিন মাছ এবং স্বাদ মতো লবণ কড়াইতে দিয়ে দিন। মাছগুলো মসলার সাথে ভালো করে ভেঙে মিশিয়ে নিন এবং পানি শুকিয়ে একদম ঝরঝরে বা শুকনো হওয়া পর্যন্ত রান্না করুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


পানি পুরোপুরি শুকিয়ে এলে এতে পুদিনা পাতা কুচি দিয়ে দিন এবং আরও কয়েক মিনিট রান্না করুন। নামানোর ঠিক আগে ধনেপাতা কুচি এবং সামান্য লেবুর রস ছড়িয়ে হালকা নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও মুখরোচক সার্ডিন মাছের ভর্তা। গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন এবং উপভোগ করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular