জুকিনি উইথ ইয়েলো পিস
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ মটর ডাল (আস্ত হলুদ ও ৩-৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা) ১ কাপ
জুকিনি (ছোট টুকরো করে কাটা) ২ কাপ
তেল ২ টে চামচ
ধনে (আস্ত) ১ চা চামচ
জিরা (আস্ত) ১ চা চামচ
পেঁয়াজ কুচি (বড়) ১টি
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ ১/২ (দেড়) চা চামচ
টমেটো কুচি ১টি (বড়)
কাঁচা মরিচ ৪-৫টি
ধনে গুঁড়া ১ চা চামচ
ধনেপাতা কুচি ২ টে চামচ
লবণ স্বাদ মতো
রান্না করার নিয়মঃ প্রথমে নন-স্টিক প্যানে তেল নিয়ে ভালো করে গরম হলে আঁচ কমিয়ে তাতে আস্ত ধনে গুঁড়া, আস্ত জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সোনালি বাদামি হওয়া পর্যন্ত হালকা ভাজুন। তারপর প্যানে আগে থেকে ভিজিয়ে রাখা হলুদ মটর ডালগুলো দিয়ে দিন। এরপর লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া এবং ১ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এখন এতে টমেটো কুচি যোগ করুন এবং মাঝারি আঁচে ১০ মিনিট কষিয়ে রান্না করুন। যেন মটর ডাল অর্ধেক বা অর্ধেকের চেয়ে কিছুটা বেশি সেদ্ধ হয়ে আসে।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
মটর আধা-সেদ্ধ হয়ে এলে এতে কাঁচা মরিচ, কেটে রাখা জুকিনির টুকরো এবং সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে নিন। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে বাকি আধ চা চামচ মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে সব উপকরণ শেষবারের মতো ভালোভাবে মিশিয়ে নিন। জুকিনি পুরোপুরি নরম ও সেদ্ধ হওয়া পর্যন্ত পুনরায় ঢেকে রান্না করুন। জুকিনি নরম হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও স্বাস্থ্যকর জুকিনি উইথ ইয়েলো পিস। গরম গরম পরিবেশন করুন।

