Home বিভিন্ন ধরণের খাবার অন্যান্য সসেজ স্টাফড ক্রাস্ট পিৎজা

সসেজ স্টাফড ক্রাস্ট পিৎজা

সসেজ স্টাফড ক্রাস্ট পিৎজা

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ

পিৎজার ডো এর উপকরণঃ ময়দা ৩ কাপ
ইস্ট ১ টে চামচ
তেল ১ টে চামচ
গুঁড়া দুধ ১ টে চামচ(না দিলেও চলবে)
চিনি ১/২ চা চামচ
কুসুম গরম দুধ ১/২ কাপ (পরিমাণমতো)
লবণ (পরিমাণ মতো)
কুসুম গরম পানি

ফিলিং এর উপকরণঃ পিৎজ সস (প্রয়োজন মতো)
সসেজ (প্রয়োজন মতো)।
চিজ (প্রয়োজন মতো)।
সুইট কর্ণ, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি (স্বাদ অনুযায়ী) (না দিলেও চলবে)।
বেসিল পাতা (পছন্দ মতো) (না দিলেও চলবে)
ডিম ১টি (ব্রাশ করার জন্য)।

পিৎজার ডো তৈরির নিয়মঃ একটি পাত্রে কুসুম গরম দুধে ইস্ট দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। ইস্ট তৈরি হওয়ার জন্য। তারপর ডো এর সব উপকরণগুলো অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। রুটির ডো এর মতো করে ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে কোন গরম জায়গায় রেখে দিন। যেমনঃ জ্বলন্ত চুলার পাশে অথবা সুইচড অফ ওভেনের ভেতরে ২-৩ ঘন্টা রেখে দিন ফুলে ওঠা পর্যন্ত।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


পিৎজা তৈরিঃ ডো ফুলে গেলে পাত্র থেকে নামিয়ে একটু ময়ান করে নিন। তারপর ময়দা ছিটিয়ে বড় একটি পাতলা রুটি বেলে নিয়ে পিৎজা মোল্ড এর উপর রেখে দিন (চারপাশ দিয়ে রুটি যাতে বাড়তি থাকে)। এবার চারপাশ দিয়ে সসেজ দিয়ে বাড়তি রুটি সসেজগুলোর উপর ঘুরিয়ে কাভার করে দিতে হবে। এবার কাটাচামচ দিয়ে মাঝখানে ছিদ্র ছিদ্র করে দিতে হবে (এতে করে পিৎজার ডো মাঝখান দিয়ে ফুলবে না)।

তার উপর পিৎজা সস লাগিয়ে, কিছুটা চিজ ছিটিয়ে দিয়ে, তার উপর সুইট কর্ণ, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি ছিটিয়ে দিন। তার উপর কিছু সসেজ ছোট ছোট করে কেটে চারপাশে ছিটিয়ে দিয়ে দিন। এরপর কিছু বেসিল পাতা ছিটিয়ে দিয়ে, তার উপর আবার চিজ ছিটিয়ে দিতে হবে। উপরে ডিম ব্রাশ করে প্রি-হিটেড ওভেনে ২০০° তে ১০-১২ মিনিট বেক করে নিতে হবে চিজ গলে যাওয়া পর্যন্ত। ব্যাস হয়ে গেল মজাদার এই সসেজ স্টাফড ক্রাস্ট পিৎজা পরিবেশন করুন গার্লিক মায়ো সস অথবা টমেটো সস দিয়ে।

নোটসঃ
* চাইলে সসেজ ছোট ছোট করে কেটে সাইড দিয়েও দিতে পারেন।
* সাথে পছন্দ মতো সবজিও দিতে পারেন।

Previous articleবোরহানি
Next articleছানা গাজরের সন্দেশ
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here