Home বিভিন্ন ধরণের খাবার সবুজ শিম ও চিংড়ি মাছের কারি

সবুজ শিম ও চিংড়ি মাছের কারি

সবুজ শিম ও চিংড়ি মাছের কারি

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ চিংড়ি মাছ ১ কাপ
বিনস বা শিম (ছোট টুকরো করে কাটা) ১ কাপ
তেল ২/৩ টে চামচ
পেঁয়াজ কুচি ১টি
কাঁচামরিচ বা ক্যাপসিকাম কুচি ২-৩টি
রসুন কুচি ১ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
তেজপাতা ২ টি
কারি পাউডার ১ টে চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
হলুদ গুঁড়া ১/৪ চা চামচ
ধনে গুঁড়া ১/৪ চা চামচ
জিরা গুঁড়া ১/৪ চা চামচ
লবণ স্বাদ মতো
পানি ১/২ কাপ
ধনেপাতা কুচি ২ টে চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে সসপ্যান বা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি, আদা বাটা এবং তেজপাতা দিয়ে দিন। পেঁয়াজ সোনালি রঙের হওয়া পর্যন্ত ভাজুন। তারপর এতে কারি পাউডার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ দিয়ে দিন। সামান্য পানি ছিটিয়ে মশলাটিকে ৩-৪ মিনিট ধরে কষিয়ে নিন। মশলা কষানো হলে এতে ছোট করে কাটা শিম বা বিনসগুলো দিয়ে দিন। মশলার সাথে সবজি ভালোভাবে মিশিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করুন। সবজি কিছুটা নরম হয়ে এলে এতে ১/২ কাপ পানি এবং চিংড়ি মাছ দিয়ে দিন। মাঝারি আঁচে ততক্ষণ রান্না করুন। যতক্ষণ না বিনসগুলো পুরোপুরি সেদ্ধ হয় (তবে খুব বেশি গলে যেন না যায়) এবং চিংড়ি মাছ রান্না হয়ে যায়। সবশেষে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম ভাতের সাথে দারুণ জমবে এই চিংড়ি-বিনস কারি।

Previous articleআমড়া ও কচুরমুখীর টক
Next articleকিনোয়া সালাদ
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here