Home উৎসব শ্রিম্প পাকোড়া

শ্রিম্প পাকোড়া

শ্রিম্প পাকোড়া

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ চিংড়ি মাছ (পরিষ্কার করা) ১ পাউন্ড
বেসন ১/২ কাপ
চালের গুঁড়া বা কর্ণফ্লাওয়ার ২ টে চামচ
বেকিং সোডা এক চিমটি
লবণ স্বাদ মতো
গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
হলুদ গুঁড়া এক চিমটি
তেল ভাজার জন্য
পানি ব্যাটার তৈরির জন্য পরিমাণ মতো

তৈরি করার নিয়মঃ একটি বড় পাত্রে শুকনো উপকরণগুলো (বেসন, চালের গুঁড়া বা কর্ণফ্লাওয়ার, গোল মরিচ গুঁড়া, এক চিমটি জিরা গুঁড়া, বেকিং সোডা, হলুদ গুঁড়া এবং লবণ) একসাথে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি যোগ করুন এবং অনবরত নাড়তে থাকুন যাতে একটি মসৃণ ও ঘন ব্যাটার তৈরি হয়। পাকোড়া ভাজার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাঝারি আঁচে গরম হতে দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একটি করে চিংড়ি মাছ ব্যাটারে ডুবিয়ে নিন যাতে মাছের চারপাশ ভালোভাবে ব্যাটারে আবৃত হয়। এবার সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে পাকোড়াগুলো সোনালি বাদামি হওয়া পর্যন্ত ডুবো তেলে ভাজুন। ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেল ঝরানোর জন্য পাকোড়াগুলো কিচেন টিস্যুর ওপর রাখুন। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম শ্রিম্প পাকোড়া। আপনার পছন্দ মতো ধনেপাতার চাটনি বা যেকোনো সসের সাথে পরিবেশন করুন।

Previous articleফালুদা
Next articleকাঁচা ছোলা মাখা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here