Home উৎসব শাহী দুধ লাউ

শাহী দুধ লাউ

দুধ লাউ

রেসিপি ও ছবিঃ সুলতানা কবির

উপকরণঃ লাউ (কচি কুচি) ১ কাপ
ঘন দুধ (২ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করা) ৪ কাপ
চিনি পরিমাণ মতো
ঘি ৪ টে চামচ
কনডেন্সড মিল্ক ১/২ কাপ
পোলাওয়ের চালের গুঁড়া সামান্য
পেস্তা বাদাম, কাঠবাদাম ও কিসমিস পরিমাণমতো
এলাচ ও দারুচিনি (ঐচ্ছিক) ২ টুকরো করে
খাবার রঙ বা ফুড কালার (ঐচ্ছিক) সামান্য

রান্না করার নিয়মঃ প্রথমে কচি লাউ গ্রেটার দিয়ে কুচি করে নিন। তারপর ফুটন্ত পানিতে হালকা ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে ২ টে চামচ ঘি গরম করে তাতে ভাপানো লাউয়ের কুচিগুলো হালকা ভেজে একপাশে রেখে দিন। অন্য একটি পাত্রে ২ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করতে থাকুন। জ্বাল দেওয়ার সময় দুধে সামান্য চিনি যোগ করুন। দুধ কমে যখন ১ লিটার (আনুমানিক ৪ কাপ) পরিমাণ হয়ে আসবে। তখন এতে কনডেন্সড মিল্ক এবং আগে থেকে ভেজে রাখা লাউ দিয়ে একসাথে জ্বাল দিতে থাকুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


মিশ্রণটি মোটামুটি ঘন হয়ে এলে ওপরের বিশেষ টিপস অনুযায়ী পোলাওয়ের চালের গুঁড়া সামান্য ঠান্ডা দুধে ভালো করে গুলিয়ে এর মধ্যে ঢেলে দিন। (সরাসরি দিলে দলা পেকে যেতে পারে)। এরপর এতে অর্ধেকটা বাদাম কুচি, কিসমিস এবং এলাচ-দারুচিনি দিয়ে দিন। আপনি চাইলে এই ধাপে সুন্দর রঙের জন্য সামান্য ফুড কালারও যোগ করতে পারেন। মিশ্রণটি পারফেক্ট পায়েসের মতো ঘন হয়ে এলে নামানোর ঠিক আগে বাকি ২ টে চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন। এবার দুধ লাউ একটি সুন্দর সার্ভিং ডিশে ঢেলে নিন এবং ওপরে বাকি রাখা বাদাম কুচি ও কিসমিস ছড়িয়ে আকর্ষণীয় করে সাজিয়ে পরিবেশন করুন।

বিশেষ টিপসঃ পোলাওয়ের চালের গুঁড়া অবশ্যই আগে আলাদাভাবে সামান্য ঠান্ডা দুধের সাথে মিশিয়ে তরল করে নিয়ে ফুটন্ত দুধে ছাড়বেন। অন্যথায় গরম দুধে চালের গুঁড়ো দলা পাকিয়ে যেতে পারে।

Previous articleকাঁঠালের পুডিং
Next articleদুধ সেমাই
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here