কাঁঠালের পুডিং
রেসিপি ও ছবিঃ সুলতানা কবির
উপকরণঃ কাঁঠালের রস ১ কাপ
ডিম ৬ টি
চিনি ১ কাপ
দুধ ২ কাপ
বিস্কুটের গুঁড়া ১ কাপ
ঘি (ক্যারামেল তৈরির জন্য) ১ চা চামচ
চিনি (ক্যারামেল তৈরির জন্য) ২ টে চামচ
তৈরি করার নিয়মঃ
ক্যারামেলঃ যে পাত্রে পুডিং জমাবেন সরাসরি সেই পাত্রটি চুলায় বসিয়ে ২ টে চামচ চিনি ও ১ চা চামচ ঘি দিয়ে দিন। মাঝারি-কম আঁচে চিনি গলে সুন্দর সোনালি বা খয়েরি রঙ ধারণ করলে পাত্রটি নামিয়ে নিন এবং ক্যারামেলটি পাত্রের তলায় চারদিকে ছড়িয়ে সেট হওয়ার জন্য একপাশে রেখে দিন।
পুডিং তৈরিঃ প্রথমে বড় পাত্রে ডিমগুলো নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। তারপর এতে ১ কাপ চিনি যোগ করে আবার ভালো করে ফাটুন। যেন চিনি পুরোপুরি গলে ডিমের সাথে মিশে যায়। চিনি গলে গেলে একে একে কাঁঠালের রস, দুধ এবং বিস্কুটের গুঁড়া দিয়ে আলতো ভাবে খুব ভালো করে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করা মিশ্রণটি আগে থেকে ক্যারামেল সেট করে রাখা পাত্রটিতে সাবধানে ঢেলে দিন এবং পাত্রের ঢাকনাটি বন্ধ করুন। প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে অথবা বড় পাত্রে পানি দিয়ে তার ওপর স্ট্যান্ড বসিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে ভাপে ৩০-৪০ মিনিট রান্না করুন।
পুডিং হয়ে গেলে চুলা থেকে নামিয়ে প্রথমে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এনে ঠান্ডা হতে দিন। এরপর পুরোপুরি সেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে পারেন। পরিবেশনের আগে পাত্রের চারপাশে ছুরি ঘুরিয়ে আলতো করে একটি ফ্ল্যাট প্লেটে উল্টিয়ে ঢেলে নিন। আপনার পছন্দ অনুযায়ী কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কাঁঠালের পুডিং।

