মাশকলাই-এর ডালে পালং
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ পালং শাক ২৫০ গ্রাম
মাশকলাই ডাল ১০০ গ্রাম
রসুন বড় ৫-৬ কোয়া
আদা ১ ইঞ্চি
লবণ স্বাদ মতো
হলুদ ১/২ চা চামচ
কাঁচামরিচ ৩-৪ টা
পেঁয়াজ কুচি (বড়) ২ টা
তেল ৩ টে চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে ৩০ মিনিট মাশকলাই-এর ডাল ভিজিয়ে রাখুন। তারপর ডালে পালং শাক, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। রসুন কোয়া ও আদা আগুনে ঝলসে নিয়ে পরিষ্কার করে বেটে নিন। এরপর প্যানে তেল দিয়ে গরম হলে রসুন কুচি দিয়ে লাল হলে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে নাড়ুন। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে এলে পুড়িয়ে রাখা আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়ুন। সেদ্ধ শাক ডাল দিয়ে নাড়ুন। তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিন। সবশেষে লবণ চেক করুন। লবণ প্রয়োজন হলে দিন। সবশেষে রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।
