বালাচাও

বালাচাও

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণ

বালাচাও তৈরির উপকরণঃ চিংড়ি শুঁটকি (ছুরি শুঁটকি হলে ১৫ টি) ৩ কাপ
পেঁয়াজ কুচি ২ কাপ
রসুন কুচি ১৫ কোয়া
আদা কুচি ২ টে চামচ
শুকনা মরিচ (বিচি ফেলে নেওয়া) ৬–৭ টি
হলুদ গুঁড়া (দেড় চা চামচ) ১ ½ চা চামচ
লেবুর রস ১ টে চামচ
সরিষার তেল ১ কাপ
লবণ স্বাদমতো

পরিবেশন ও ভর্তার জন্য (ঐচ্ছিক)
পেঁয়াজ কুচি পরিমাণ মতো
ধনেপাতা কুচি পরিমাণ মতো
সরিষার তেল সামান্য

রান্না করার নিয়মঃ প্রথমে শুঁটকি হালকা গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। ধোয়া শুঁটকি কড়া রোদে শুকিয়ে একদম মচমচে করে নিন। শুকানো শুঁটকি পাটায় বেটে বা ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিন।

কড়াইয়ে সরিষার তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং শুকনা মরিচ দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। সব উপাদান সুন্দর সোনালী ও মচমচে হয়ে এলে তেল ছেঁকে একটি পাত্রে তুলে রাখুন। ঠান্ডা হলে ভেজে রাখা শুকনা মরিচগুলো হাত দিয়ে ডলে গুঁড়া করে নিন।

এবার একই কড়াইয়ের তেলের মধ্যে গুঁড়া করে রাখা শুঁটকি দিয়ে দিন। সাথে হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ যোগ করে মাঝারি আঁচে অনবরত নেড়ে ভাজতে থাকুন। শুঁটকি ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং গুঁড়া করা শুকনা মরিচ দিয়ে দিন। সব উপকরণ একসাথে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিন। নামানোর পর ওপর থেকে লেবুর রস ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার ও শুকনো এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করুন। সাধারণ মুড়ি মাখানো বা যেকোনো খাবারের সাথে মচমচে বালাচাও সরাসরি পরিবেশন করতে পারেন।

Previous articleচিকেন মেয়োনিজ স্যান্ডউইচ
Next articleডিপিং সস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here