বাংলাদেশি ক্ল্যাসিক রসগোল্লা
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
ঘরে বসেই এই মজাদার মিষ্টি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে ফেলুন মিষ্টির দোকানের মত পারফেক্ট ভাবে নরম তুলতুলে রসগোল্লা।
প্রথম ধাপঃ ছানা (ফুল ক্রিম তরল দুধে ১ লিটার ও টক দই ৩০০ মিঃলিঃ মিশিয়ে ছানা বানিয়ে নিতে হবে)
ময়দা ১ টে চামচ
চিনি ২ টে চামচ
ঘি
ভিনেগার পরিমাণমত
সুতি কাপড়
ছানা তৈরির নিয়মঃ প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দুধ ফুল ফ্যাট দুধ হয় আর ভালো মানের হয়। আমি ১ লিটার ফুল ফ্যাট তরল দুধ জ্বাল দিয়ে ৩০০ মিঃ লিঃ করেছি। এই দুধ দিয়ে টক দই বানিয়েছি। তারপর সুতি কাপড়ে ছানা ঢেলে পানি দিয়ে ধুতে নিন। হাত দিয়ে চিপে পানি ফেলে দিতে হবে ও ৩-৪ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। যাতে অবশিষ্ট পানিও যাতে যায়।
এবার এই ছানা ভালোভাবে মথে নিয়ে এর সাথে ময়দা মিশিয়ে নিন। ময়দা মিশিয়ে তা জোরে জোরে মিশানো যাবে না। হালকা হাতে ডো মিশিয়ে নিলেই হবে। এই মিশ্রণে চিনি দিয়ে ডো তৈরি করে নিন। কোনভাবেই ডো শক্ত করা যাব না । তাহলে মিষ্টি ফেটে যাবে। ক্লাসিক রসগোল্লার ডো ১০ মিনিটের মত মথে নিন। ভালো করে মথতে পারলে মিষ্টি স্পঞ্জি হবে। ১৫ মিনিটের জন্য ডোটাকে ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে ডো থেকে ছোট বলের শেইপ করে মিষ্টি বানিয়ে নিন। খেয়াল রাখতে হবে যে মিষ্টি যেন ফেটে না যায়। আমার এই পরিমাপ থেকে মিডিয়াম সাইজের ১২ টি মিষ্টি হয়ে ছিলো।
দ্বিতীয় ধাপঃ এবার বড় পাতিলে চিনি ২ কাপ, পানি ৫ কাপ এবং সামান্য লেবুর রস দিয়ে জাল দিন। চিনি গেলে এবং এক বলক আসলে পাতিলে ২ টি এলাচি দিয়ে বলগুলো দিয়ে দিন। বল দিয়ে ১৫ মিনিটের জন্য ফুল আঁচে জ্বাল দিন। তারপর ১/২ ঘন্টার জন্য একদম মিডিয়াম আঁচে বসিয়ে রাখুন। এতে মিষ্টির ভেতর সিরা খুব ভালো ঢুকবে এবং মিষ্টি নরম হবে। মিষ্টি হয়ে গেলে চুলা বন্ধ করে এলাচিগুলো তুলে ফেলে দিন এবং ৬ ঘণ্টার জন্য ঢেকে রাখুন। তৈরি হয়ে গেল বাংলাদেশি ক্ল্যাসিক রসগোল্লা পারফেক্ট ভাবে তৈরি হবে।
