ফিস ব্রেড
রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন
উপকরণ: ময়দা ২ কাপ
ইষ্ট ১ চা চামচ এবং ১/২ চা চামচ
চিনি ১ চা চামচ এবং ১/২ চা চামচ
লবণ ১ চা চামচ
তরল দুধ (কুসুম গরম) ১/৪ কাপ
তেল ৫-৬ টে চামচ
পানি ৪-৫ টে চামচ বা প্রয়োজন মতো
ব্রাশ করার জন্য ১ টি ডিম ও ১ চা চামচ তরল দুধ দিয়ে মিশিয়ে রাখুন।
রান্না করার নিয়মঃ প্রথমে কুসুম গরম দুধে ইষ্ট মিশিয়ে ১০ মিনিট রেখে রাখুন। তারপর ইষ্ট ফুলে উঠলে ময়দার সাথে চিনি, লবণ, তেল দিয়ে তার মধ্যে ইষ্ট গুলানো দুধ দিয়ে মেখে নিন। পানি যতটুকু দরকার পড়ে তা দিয়ে পিজ্জার ডোর মতো করে নরম ডো তৈরি করুন। এবার ঢেকে গরম কোন জায়গায় ১ ঘণ্টা রেখে দিন। ১ ঘণ্টা পর ডো দিগুণ হয়ে আসলে আবার একটু মেখে নিয়ে ডো টা ময়দা ছিটিয়ে রুটি বেলে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এরপর নিজের পছন্দ মতো স্টাফিং রুটির মাঝ বরাবর বিছিয়ে দিয়ে ছুরি দিয়ে দুই পাশ দাগ কেটে নিন। দুই পাশের দাগ কাটা রুটির অংশ একটার উপর একটা দিন অনেকটা বেনি করার মতো করে। এবার বেকিং ট্রেতে নিয়ে ডিম ব্রাশ করে উপরে ইচ্ছে হলে তিল বা কালোজিরা ছিটিয়ে দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করুন। ১০ মিনিট হলে চেক করা শুরু করবেন অনেক সময় তারাতাড়ি হয়ে যায়। হয়ে গেলে হালকা ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।

