হোয়াইট সস

হোয়াইট সস

রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না

উপকরণঃ দুধ ৩০০ মিলি
বাটার (মাখন) ৪ টে চামচ
ময়দা ২ টে চামচ
গোলমরিচ গুঁড়া ½ চা চামচ
লবণ স্বাদমতো
চিজ (অতিরিক্ত ক্রিমিনেসের জন্য, ঐচ্ছিক) ২–৩ টি
পেঁয়াজ (ফ্লেভারের জন্য, ঐচ্ছিক) ¼ ভাগ
তেজপাতা ১টি
লবঙ্গ ৩–৪টি

তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে ৩০০ মিলি দুধ দিন। একটি পেঁয়াজের চারভাগের একভাগের মধ্যে তেজপাতা ও লবঙ্গগুলো গেঁথে দুধে ছেড়ে দিন। দুধ হালকা ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন এবং পেঁয়াজ-মসলার মিশ্রণটি তুলে ফেলে দিন। (এই ধাপে সসে খুব সুন্দর একটি অ্যারোমা তৈরি হয়)।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


আরেকটি প্যানে মাঝারি আঁচে বাটার গলিয়ে নিন। বাটার গলে গেলে ময়দা দিন এবং হালকা আঁচে ১–২ মিনিট অনবরত নাড়তে থাকুন। যেন ময়দার কাঁচা গন্ধ চলে যায় (খেয়াল রাখবেন যেন রঙ বাদামী না হয়ে যায়)।

এবার আগে থেকে গরম করে রাখা দুধ অল্প অল্প করে ঢালুন এবং হ্যান্ড উইস্ক বা চামচ দিয়ে দ্রুত নাড়তে থাকুন। যেন ময়দার কোনো দলা না বাঁধে। মিশ্রণটি ফুটে উঠলে এতে স্বাদমতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। আপনি যদি চিজ ব্যবহার করতে চান। তবে এই পর্যায়ে স্লাইস চিজগুলো দিয়ে দিন এবং গলে যাওয়া পর্যন্ত নাড়ুন। সসটি ঘন ও মসৃণ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন (ঠান্ডা হলে সস আরও কিছুটা ঘন হয়ে যায়)। তৈরি হয়ে গেল আপনার চমৎকার হোমমেড হোয়াইট সস।

Previous articleব্রেড পুডিং
Next articleফিস ব্রেড
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here