ফিরনী
রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী
উপকরণঃ পোলাওর চাল দেড় কাপ (ভিজিয়ে আধা বাটা করে নিন)
তরল দুধ ১ লিটার
গুড়ো দুধ ১ কাপ
চিনি পরিমাণ মতো
লবণ ১ চিমটি
এলাচ ৫টা
দারচিনি ২ স্টিক
বাদাম-কিসমিস পরিমাণ মতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে পাতিলে তরল দুধ, বেটে নেয়া চাল, এলাচ, দারচিনি, লবণ এক সাথে জাল দিন। যখন চাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন গুড়ো দুধ অল্প গরম পানিতে ভালো করে মিশিয়ে ঐ দুধ টুকু ঢেলে ভালো করে অনবরত নাড়তে হবে। কারণ ঘন হয়ে আসলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর চিনি দেবেন। চিনি দেওয়ার ৪-৫ মিনিট পর জাল বন্ধ করে গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে তা না হলে পরে ফিরনীর উপর একটা সর পড়ে যাবে। সবশেষে আপনার পছন্দ মত বাদাম কিসমিস দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করুণ।
