Home উৎসব পায়েস

পায়েস

পায়েস

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ সুগন্ধি চাল (যেমন তিলদা) ১ কাপ
দুধ ১ লিটার
কাঠবাদাম বাটা ১/২ কাপ
চিনি স্বাদমতো
মাওয়া ১/২ কাপ
এলাচ ও দারুচিনি ২ টুকরো করে
কাঠবাদাম বা অন্য যেকোনো বাদাম অথবা মোরব্বা (সাজানোর জন্য)

তৈরি করার নিয়মঃ প্রথমে সুগন্ধি চাল ভালো করে ধুয়ে ১০-১৫ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখুন। ১৫ মিনিট পর চালের পানি ঝরিয়ে একপাশে রেখে দিন। একটি পাত্রে দুধ নিয়ে জ্বাল দিন এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন। দুধ ফুটে উঠলে তাতে আগে থেকে রাখা চাল দিয়ে দিন এবং কিছুক্ষণ রান্না করুন। এরপর এতে স্বাদ মতো চিনি দিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার দুধে মাওয়া, এলাচ, দারুচিনি এবং কাঠবাদাম বাটা যোগ করুন। এই সময় অনবরত নাড়তে থাকুন। নয়তো মিশ্রণটি পাত্রের নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন চাল পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিন এবং ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে এলে ওপরে আপনার পছন্দমতো বাদাম কুচি বা মোরব্বা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার ও ঘন পায়েস। মিষ্টিমুখ করতে এর জুড়ি নেই।

Previous articleপিয়াজু
Next articleফালুদা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here