নারিকেল বাকলাভা
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ মিষ্টি নারিকেল কোরা ৩ কাপ
আখরোট কুচি ১ কাপ
পেকান কুচি ১/২ কাপ (ঐচ্ছিক)
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
দুধ ১/৩ কাপ
মধু ২ টে চামচ
ফাইলো শিট (দুই ভাগে বিভক্ত) ২০টি
মাখন (আনসল্টেড ও গলানো) ১ স্টিক
লাল ফুড কালার এক চিমটি (ঐচ্ছিক)
সিরাপ তৈরির উপকরণঃ পানি ১ কাপ
চিনি ১ ও ১/২ কাপ
লেবুর রস ২ টে চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে বড় বাটিতে নারিকেল কোরা, আখরোট কুচি, পেকান কুচি, ভ্যানিলা এসেন্স, দুধ এবং মধু একসাথে খুব ভালো করে মিশিয়ে একপাশে রাখুন। ওভেন ৪০০ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিট করতে দিন। একটি ছড়ানো বেকিং প্যানে সামান্য মাখন ব্রাশ করে নিন। এবার ১০টি ফাইলো শিট একটির ওপর আরেকটি বিছিয়ে দিন। মনে রাখবেন, প্রতিটি শিট বিছানোর সময় তার ওপর গলানো মাখন ব্রাশ করে দিতে হবে। বিছানো শিটগুলোর ওপর নারিকেলের মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। এরপর একইভাবে বাকি ১০টি ফাইলো শিট মাখন ব্রাশ করে লেয়ার তৈরি করুন। আপনি চাইলে এগুলোকে রোলের মতো করেও তৈরি করতে পারেন। আপনার পছন্দমতো আকারে (চারকোনা বা ডায়মন্ড শেপ) বাকলাভাগুলো কেটে নিন এবং প্যানে সুন্দর করে সাজিয়ে দিন। এরপর ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বা সোনালি বাদামি হওয়া পর্যন্ত বেক করুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
একটি সসপ্যানে পানি ও চিনি মিশিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন এবং ১৫ মিনিট ধরে জ্বাল দিন। এরপর চুলা থেকে নামিয়ে লেবুর রস মিশিয়ে একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। ওভেন থেকে বের করে বাকলাভাগুলো পুরোপুরি ঠান্ডা হতে দিন। এরপর আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা সিরাপটি বাকলাভার ওপর সমানভাবে ঢেলে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে সিরাপটি বাকলাভার ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপর পরিবেশন করুন দারুণ সুস্বাদু নারিকেল বাকলাভা।
