Home বিভিন্ন ধরণের খাবার অন্যান্য নানখাটাই বিস্কুট উইথ চকলেট

নানখাটাই বিস্কুট উইথ চকলেট

নানখাটাই বিস্কুট উইথ চকলেট

রেসিপি ও ছবিঃ পারভিন আকতার

উপকরণঃ ময়দা ১ কাপ
বেসন ১ কাপ
সুজি ১/২ হাফ কাপ
লবণ ১ চিমটি
চিনি (পাউডার) ১ কাপের ৩/৪ ভাগ বা কাপ
এলাচ গুড়া হাফ চা চামুচ
ঘি বা বাটার ১ কাপের ৩/৪ ভাগ বা কাপ
কোকো পাউডার ২ টে চামুচ
বাটার ১ টে চামুচ
বেকিং পাউডার ও বেকিং সোডা দুটো মিলিয়ে হাফ চা চামুচ
ড্রাই ফ্রুটস কাঠবাদাম আর পেস্তা কুচি সামান্য সাজানোর জন্য

রান্না করার নিয়মঃ প্রথমে কোকো পাউডার বাদে শুকনা উপকরণগুলো চালনি দিয়ে চেলে নিন। তারপর ঘি আর চিনি দিয়ে বিট করে ক্রিমের মতো করে নিন। এবার অল্প অল্প করে ময়দার শুকনা উপকরণ ঘি ক্রিমের মিশ্রণে হাতে মেখে ডো বানিয়ে নিন। ডো টাকে দুই ভাগ করে এক ভাগে কোকো পাউডার ১ টে চামুচ বাটার আর অল্প একটু পাউডার চিনি দিয়ে অর্ধেক ডোতে মিশিয়ে নিন। ডোগুলাকে ১৫-২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ২০ মিনিট পর অল্প করে ডো হাতে নিয়ে গোল গোল বলের মতো সেইপ করে মাঝখানে একটু চেপে বাদাম কুচি দিয়ে সবগুলা বিস্কিট বানিয়ে নিন।

ওভেন আগেই ১৭০ ডিগ্রীতে ৫ মিনিট প্রি-হিট করে রাখুন। বেকিং ট্রেতে তেল বা বাটার ব্রাশ করে বাটার পেপার দিয়ে বিস্কুট ফাঁকা ফাঁকা করে রেখে ১৫-২০ মিনিট বেক করুন। বিস্কুট প্রথমে গরম অবস্থায় নরম থাকে ঠান্ডা হলে মচমচে হবে। মচমচে নানখাটাই পরিবেশন করুন গরম গরম কফি কিংবা চায়ের সাথে।

আপনারা চাইলে চুলায় ও বেক করতে পারবেন। একটা ছড়ানো পাতিলে বালি অথবা লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা চ্যাপ্টা স্টীলের থালিতে তেল ব্রাশ করে তার উপর পার্চমেন্ট বা বাটার পেপার দিয়ে বিস্কিট ঢাকনা দিয়ে ১৫/২০ মিনিট বেক করুন। ঢাকনায় কোন ছিদ্র থাকলে তা বন্ধ করে দিন।

Previous articleডিপিং সস
Next articleসজনে পাতা ভাজি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here