Homeউৎসবতালের কাপ কেক

তালের কাপ কেক

তালের কাপ কেক

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ ময়দা ১ কাপ
সুজি হাফ কাপ
বেকিং সোডা হাফ চা চামুচ
বেকিং পাউডার হাফ চা চামুচ
ডিম ২ টা
বাটার/তেল ২ টে চামুচ
চিনি (গুঁড়া করা) হাফ কাপ
তালের রস (ঘন) হাফ কাপ
গুড়ো দুধ ২ টে চামুচ
ময়দা, বেকিং সোডা পাউডার চালনিতে চালা
ডিম, চিনি, বাটার ভাল করে বিট করা
ময়দা, সুজি, গুঁড়া দুধ আর তালের রস

রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে ময়দা, সুজি, বেকিং সোডা, বেকিং পাউডার নিয়ে মিশিয়ে নিন। তারপর ডিম, বাটার/তেল, চিনি, ময়দা, বেকিং সোডা, পাউডার নিয়ে ভালো করে বিট করে নিন। বিটের পর তালের রস আর গুঁড়া দুধ দিয়ে আবার বিট করুন।

এবার কাপ কেকের মোল্ডে বাটার ব্রাশ করুন। চুলায় একটা ছড়ানো পাতিল বসিয়ে ৫ মিনিট জ্বাল দিয়ে প্রি-হিট করে নিন। তারপর স্টীলের স্ট্যান্ড বসিয়ে একটা চ্যাপটা ট্রেতে কাপ কেকের মোল্ডে মিশ্রণ অর্ধেক করে ঢেলে বসিয়ে ঢাকনা লাগিয়ে ২০-২৫ মিনিট বেক করুন। ঢাকনায় যেন কোন ছিদ্র না থাকে। থাকলে সেটা বন্ধ করে দিন। ২০ মিনিট পর শলা কাঠি দিয়ে কেকের ভিতরে ঢুকিয়ে চেক করুন। শলা পরিস্কার উঠে আসলে চুলা থেকে নামিয়ে নিন। শলায় লেগে থাকলে আরো ৫-১০ চুলায় রাখুন। হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular