Homeবিভিন্ন ধরণের খাবারজুকিনি উইথ কাঁঠালের বিচি

জুকিনি উইথ কাঁঠালের বিচি

জুকিনি উইথ কাঁঠালের বিচি

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ কাঁঠালের বিচি (খোসা ছাড়ানো) ১ কাপ
জুকিনি (ছোট টুকরো করে কাটা) ২ কাপ
তেল ২ টে চামচ
ধনে (আস্ত) ১ চা চামচ
জিরা (আস্ত) ১ চা চামচ
পেঁয়াজ কুচি ১টি
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ ও ১/২ (দেড়) চা চামচ
টমেটো কুচি ১টি
কাঁচা মরিচ ৪-৫টি
ধনে গুঁড়ো ১ চা চামচ
ধনেপাতা কুচি ২ টে চামচ
লবণ স্বাদ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে নন-স্টিক প্যানে তেল নিয়ে ভালো করে গরম হলে আঁচ কমিয়ে তাতে আস্ত ধনে, আস্ত জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সোনালি বাদামি হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভাজুন। এবার প্যানে খোসা ছাড়ানো কাঁঠালের বিচিগুলো লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া এবং ১ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এখন এতে টমেটো কুচি দিন এবং ভালো করে মিশিয়ে ১০-১২ মিনিট কষিয়ে রান্না করুন। যেন কাঁঠালের বিচি অর্ধেকের চেয়ে কিছুটা বেশি সেদ্ধ হয়ে আসে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


বিচিগুলো আধা-সেদ্ধ হয়ে এলে এতে কাঁচা মরিচ, কেটে রাখা জুকিনির টুকরো এবং ১/৪ কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে নিন। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে বাকি আধা চা চামচ মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে দিন। সব উপকরণ শেষবারের মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং জুকিনি নরম হওয়া পর্যন্ত রান্না করুন। জুকিনি পুরোপুরি নরম ও সেদ্ধ হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও ভিন্ন স্বাদের কাঁঠালের বিচি দিয়ে জুকিনি। গরম গরম পরিবেশন করুন।

 

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular