জামের জুস
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ জাম ১০০ গ্রাম
পানি ১কাপ
চিনি ৩ চা চামচ
লবণ স্বাদ মতো
বিট লবণ ১/৪ চা চামচ
কাঁচা মরিচ ১/৪ টা
তৈরি করার নিয়মঃ প্রথমে জামগুলা ধুয়ে বিচি ফেলে নিন। তারপর সব উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিন। ফ্রিজে ১ ঘন্টা রাখুন। ১ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন জামের জুস।
