Homeউৎসবগাজরের ক্ষীর

গাজরের ক্ষীর

গাজরের ক্ষীর

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

গাজর দিয়ে সাধারণত হালুয়া বা বরফি কিংবা ওয়েস্টার্ন স্টাইলে মিষ্টি বানানো হয়ে থাকে। ক্ষীর বানানো খুব কমই হয়ে থাকে। আমি এই রেসিপিটি করেছি সম্পূর্ণ চাল ছাড়া। কাজু বাদাম এবং শুকনো নারিকেল গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে ঘন করার উপাদান হিসেবে দিয়েছি। খেতে ভীষণ ভালো হয়েছে।

উপকরণঃ গাজর (মাঝারি সাইজ) ৪টি
কাজু বাদাম ২ টে চামচ
নারিকেলের গুঁড়া (শুকনো) ৩ টে চামচ
কিশমিশ ১/২ কাপ
এলাচের বিচি (সবুজ আর গুঁড়া) ২ টি
চিনি বা স্টেভিয়া স্বাদ মতো
লবণ সামান্য
ঘন দুধ ১ কাপ
ঘি প্রয়োজন মতো

তৈরি করার নিয়মঃ প্রথমে গাজরের চামরা ফেলে দিয়ে তা অল্প পানিতে সিদ্ধ করে নিন। এমন ভাবে পানি দিতে হবে যেন তা গাজর নরম হবে কিন্তু পানিটা ফেলে দিতে হবে না। সিদ্ধ করা গাজর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


অন্যদিকে বাদাম এবং নারিকেল এক সাথে ব্লেন্ড করুন। কারো কাছে যদি বাজারের শুকনো নারিকেল না থাকে তাহলে ফ্রেশ নাড়িকেল কোড়া ও দেয়া যাবে। চুলায় একটি তলা ভারী পাত্র বসিয়ে তাতে ঘি গরম করে নিয়ে এতে কিশমিশ এবং বাদাম, নারিকেলের মিশ্রণ দিয়ে ১/২ মিনিট ভেজে নিন। চুলার আঁচ মাঝারি রেখে এবার দুধ, সামান্য লবণ দিয়ে বলক তুলে নিন। (এতে দুধ কোন কারণ বশত ফেটে যাবে না।) সিদ্ধ গাজর বাটা এবং চিনি (যারা ডায়েট এ আছেন তারা স্টেভিয়া ব্যবহার করবেন) মিশিয়ে দিয়ে নেড়ে দিতে হবে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular