গরুর ভুঁড়ি ভাজি
রেসিপি ও ছবিঃ সাহেদা ইয়াছমিন
ভুঁড়ি সেদ্ধ করার উপকরণঃ গরুর ভুঁড়ি (ধুয়ে নিন) ১ কেজি
লেমন গ্রাস ৬ টি
তেজপাতা ৪ টি
পেঁয়াজ (টুকরো করা) ৪ কাপ
আদা (খোসাসহ ভালো করে ধুয়ে মোটা টুকরো করা) ৩/৪ কাপ
রসুন (বড় কোয়া) ৭ টি
লেবুর রস ২ টে চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
ভাজার উপকরণঃ চিংড়ি (শুকনো) ১/২ কাপ
তেল (ভাজার জন্য) ১/৪ কাপ
আদা (মিহি কুচি) ১/৪ কাপ
রসুন (মিহি কুচি) ২ টে চামচ
ফামেনটেড ব্ল্যাক বিন ২ টে চামচ
কাঁচা মরিচ (মিহি কুচি) ১ টে চামচ
সয়া সস ২ টে চামচ
লবণ ১ চা চামচ
থাই চিলি পেস্ট ২ টে চামচ
সাকে অথবা রাইস ভিনেগার ২ টে চামচ
ধনেপাতা কুচি ১/২ কাপ
পেঁয়াজ পাতা (মিহি কুচি) ১ কাপ
রান্না করার নিয়মঃ প্রথমে ভুঁড়ি সেদ্ধ করার সব উপকরণ দিয়ে নরম করে সেদ্ধ করে নিয়ে পাতলা পাতলা করে লম্বা ভাবে কেটে নিন। তারপর শুকনো চিংড়ি পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখে পানি ঝরিয়ে রাখুন। এবার চুলায় পাত্রে তেল দিয়ে গরম করুন। তারপর আদা, রসুন, ফামেনটেড ব্ল্যাক বিন ও কাঁচা মরিচ দিয়ে ভাজুন। সুগন্ধ বের হলে কাটা ভুঁড়ি ও চিংড়ি দিয়ে ৭-৮ মিনিট ভেজে, সয়া সস, লবণ, চিলি পেস্ট ও রাইস ভিনেগার দিন। নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিন। ধনেপাতা ও পেঁয়াজপাতা দিয়ে পরিবেশন করুন।
