Home উৎসব খেজুরের লাচ্ছি

খেজুরের লাচ্ছি

খেজুরের লাচ্ছি

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ খেজুর ১৫-১৬টি
চিনি অথবা মধু ২ টে চামচ (স্বাদ মতো)
দুধ (তরল) ১ কাপ
টক দই অথবা মিষ্টি দই ২ কাপ
কাজুবাদাম ৬-৭টি (না দিলেও চলবে)
আইস কিউব কয়েকটি
পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য কিছু


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে খেজুর থেকে বিচি ছাড়িয়ে দুধে খেজুরগুলো ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। ১ ঘন্টা পর ব্লেন্ডারের জারে খেজুর ভেজানো দুধ, টক দই, চিনি, কাজুবাদাম ও আইস কিউবসহ সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন। তারপর গ্লাসে ঢেলে কিছু আইস কিউব এবং কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন খেজুরের লাচ্ছি।

নোটসঃ
** খেজুর যদি নরম হয় তাহলে ভিজিয়ে রাখার দরকার নাই।
** ব্লেন্ড করার পর লাচ্ছি যদি পাতলা মনে হয় তাহলে আরও একটু টক দই দিতে পারেন।
** যদি ঘন মনে হয় তাহলে আরও একটু দুধ মেশাতে পারেন।

Previous articleলাবাং
Next articleলেমন জিলাপি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here