লেমন জিলাপি
রেসিপি ও ছবিঃ ফারহানা শম্পা
উপকরণঃ মাষকলাই-এর ডাল ২৫০ গ্রাম
চালের গুঁড়া ১/৪ কাপ
ময়দা ১/৪ কাপ
চিনি ৩ কাপ
ঘি পরিমাণমতো (ভাজার জন্য)
পানি দুই কাপ
লেমন কালার অথবা সামান্য হলুদ আর সামান্য সবুজ কালার (পরিমাণ মতো শুধু হালকা কালার টা আসলেই হবে।)
লেমন এসেন্স ১ চা চামচ
লেমন জেস্ট সামান্য
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে মাষকলাই-এর ডাল নিয়ে ৪-৫ ঘন্টা অথবা সারারাত ভিজিয়ে রাখুন। ৪-৫ ঘন্টা পর আবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ডালের খোসা না থাকে। তারপর ডালগুলোকে ভাল করে মিহি করে বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
এবার পাত্রে ব্লেন্ড করার ডালগুলো ঢেলে তাতে চালের গুঁড়া এবং ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। যদি বেশি ঘন হয়ে গেলে সামান্য পানি দিয়ে পাতলা করে নিন। খেয়াল রাখতে হবে বেশি পাতলা না হয় আবার দানাদানা বা গোটা না থাকে। মিশ্রণটিতে কালার লেমন এসেন্স লেমন জেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ৪ থেকে ৫ ঘণ্টার জন্য ঢেকে রাখুন। ৪ থেকে ৫ ঘণ্টা পর মিশ্রণটি ঢাকনা সরিয়ে আবার ভাল করে ফেটিয়ে মিশিয়ে নিন। জিলাপি তৈরির জন্য পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে নজর রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
আরেকটি পাত্রে পানি ও চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে এক তারের শিরা তৈরি করে চুলা থেকে নামিয়ে রাখুন।
এবার ফ্রাইপ্যানে ঘি অথবা ঘি-তেল দিয়ে চুলায় বসিয়ে গরম করুন। গরম হয়ে গেলে মাঝারি আঁচে আড়াই প্যাচ দিয়ে জিলাপি ভেজে নিন। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অন্য পাশটি ভালো করে ভেজে নিন।
জিলাপি মচমচে করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে কুসুম গরম চিনির সিরায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর সিরা থেকে তুলে জিলাপি পরিবেশন করুন।


