Homeউৎসবখেজুরের গুড়ের ভাপা

খেজুরের গুড়ের ভাপা

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

খেজুরের গুড়ের ভাপা

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণ: আতপ চালের গুঁড়া ২ কাপ
লবণ (সামান্য পরিমাণ মতো)
কুসুম গরম পানি (পরিমাণ মতো)
খেজুরের গুড় (প্রয়োজন মতো)
কোরানো নারকেল (প্রয়োজন মতো)

আরো লাগবে, পিঠা বানানোর জন্য ভাপা পিঠার ছিদ্র ওয়ালা পাতিল
বড় সুতির কাপড় ২ টুকরা
ছোট বাটি ২টি

রান্না করার নিয়মঃ প্রথমে চালের গুঁড়াতে ও লবণ দিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি গুঁড়াতে হাত দিয়ে মিশিয়ে নিন। এমন পরিমাণে পানি মিশাতে হবে যেন গুঁড়ি ভেজা মনে হয় ও মুঠোতে নিলে দলা বাঁধে আবার ভেঙে দিলে ঝুর ঝুর করে পড়ে যায়। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দিন। এবার চালনিতে নিয়ে হাত দিয়ে চালের গুঁড়ি মসৃণ করে চেলে দিন।

এবার যে পাতিলে পিঠা তৈরি করবেন বা ভাপ দিবেন তাতে গলা পর্যন্ত পানি দিয়ে চুলায় দিয়ে জ্বাল দিয়ে পানি ফুটতে দিতে হবে। একটা পিঠা বানানোর বাটিতে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে চালের গুঁড়া, কোরানো নারকেল এবং খেজুরের গুড় এক সাথে মিশিয়ে পরে বাটিটি তুলে শুধু পিঠা ভাপে দিয়ে ৩-৪ মিনিট অপেক্ষা করে হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এভাবে একটা একটা করে সবগুলো পিঠা বানাতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের দারুণ মজার খেজুরের গুড়ের ভাপা পিঠা। গুড় ছাড়া পিঠা খেজুরের রাব বা ঝাল তরকারির সাথে পরিবেশন করতে পারেন।

টিপসঃ
** সুতি কাপড় টি ব্যবহারের আগে ভিজিয়ে চিপে নিতে হবে।
** এই মাপ অনুযায়ী ৪-৫ টা পিঠা হবে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular