Homeউৎসবকাঁচা ছোলা মাখা

কাঁচা ছোলা মাখা

কাঁচা ছোলা মাখা

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ কাঁচা ছোলা ১/২ কাপ
মিহি আদা কুচি ১ চা চামচ
কালা লবণ বা সাদা লবণ পরিমাণ মতো
লেবুর রস ১ চা চামচ
ধনেপাতা মিহি কুচি ১ টে চামচ
কাঁচামরিচ কুচি খুব সামান্য (ঐচ্ছিক)
লাল পেঁয়াজ বা সাদা পেঁয়াজ মিহি কুচি ১ টে চামচ
টমেটো কুচি (বিচি ছাড়া) ১ টে চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে কাঁচা ছোলাগুলো ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানো হয়ে গেলে পানি থেকে তুলে খুব ভালো করে ধুয়ে নিন এবং একটি চালনিতে রেখে পানি ঝরিয়ে ফেলুন। একটি বড় পাত্রে পানি ঝরানো ছোলাগুলো নিন। এবার এতে মিহি আদা কুচি, লবণ, লেবুর রস, ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং ইচ্ছা হলে কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিন। মাখানো হয়ে গেলে পছন্দমতো একটি বাটিতে সাজিয়ে ইফতারের টেবিলে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular