Homeউৎসবসুজির ডোসা

সুজির ডোসা

সুজির ডোসা

রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন

উপকরণ: সুজি ১ কাপ
ময়দা ২ টে চামচ
লবণ ১/৪ চা চামচ
চিনি ১/২ চা চামচ
বেকিং সোডা ১/৪ চা চামচ
টক দই ১/২ কাপ
পানি ১/২ ও ১/২ কাপ এবং ১/৪ কাপ
তেল / ঘি / বাটার পরিমাণ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে সুজিগুলো যদি বড় দানার হয় তাহলে ব্লেন্ডারে দিয়ে
গুঁড়া পাউডার করে নিন। যদি গুঁড়া পাউডার করা সম্ভব না হয় তাহলে ২ টে চামচ
ময়দা মিশিয়ে নিন। এবার পাত্রে চিনি, লবণ, টক দই আর পানি পরিমাণ মতো মিশিয়ে
ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন ব্যাটার খুব বেশী ঘন বা খুব বেশী পাতলা
হবে না। সুজি অনুয়ায়ী পানি কম বেশী লাগতে পারে। তাই পানির পরিমাণটা বুঝে
দিন। ব্যাটার অনেকটা পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো হবে। এবার ব্যাটারটা ১৫
মিনিট ঢেকে রাখুন। তারপর ১৫ মিনিট পর যদি দেখেন সুজি খুব বেশী ঘন হয়ে গেছে
তাহলে আবার পানি দিয়ে মিশিয়ে নিন। এর সাথে বেকিং সোডা দিয়ে করে ভালো মতো
ফেটে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার চুলায় ননস্টিক প্যান বসিয়ে গরম করে আবার পানি ছিটিয়ে গরম
তাওয়া ঠাণ্ডা করে নিন। এমন ভাবে ঠাণ্ডা করবেন যাতে আপনি হাত দিয়ে ধরতে
পারেন। সাথে চুলার আঁচ একদম নিভো নিভো থাকবে। এবার ডোসার ব্যাটার প্যানে
আস্তে করে দিয়ে পাতলা করে ছড়িয়ে দিন। ব্যাটার দিয়ে সাথে সাথে চুলার আঁচ
বাড়িয়ে দিবেন। সাইড দিয়ে তেল বা ঘি ছড়িয়ে দিন এবং উপরেও একটু দিন। যখন
দেখবেন নিচের সাইড কালার হতে শুরু করেছে তখন চুলার আঁচ মিডিয়াম করে দিন।
যখন নিচের সাইড গোল্ডেন কালার হয়ে আসবে আস্তে করে ধরে উল্টিয়ে নিন। ব্যাস
ডোসা রেডি হয়ে গেছে। প্রত্যেক বার ডোসা এই নিয়মে বানাতে হবে।

নোটঃ
** ব্যাটার ঠিকমতো না হলে ডোসা হবে না
** ফ্রাইপ্যান যত সম্ভব বড় নিবেন যাতে ব্যাটারটা ছড়িয়ে দিতে পারেন কারণ
পাতলা না হলে ডোসা ক্রিস্পি হবে না।
** প্রত্যেকবার ডোসা ব্যাটার দেওয়ার আগে পানি ছিটিয়ে প্যান ঠাণ্ডা করে নিতে
হবে। যেমন কুসুম গরম বলি আমরা ঠিক সেই পর্যায় আসলেই ব্যাটার দিবেন।
** ডোসা বানাতে বানাতে যদি ব্যাটার আবার ঘন হয়ে যায় সামান্য পানি মিশিয়ে
আবার একই ভাবে পাতলা করে নিবেন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular